শ্রেয়াস আইয়ারের শ্রেষ্ঠত্বের ‍উত্থান

আত্মবিশ্বাসের পালে তাই হাওয়া দিল স্ট্রাইক রেটের বিস্ময়কর উত্থান। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়াসের ‘শ্রেষ্ঠ’ হওয়া আটকায় কে!

সময় তাঁর পক্ষে ছিল না। তিনি ভারতের টি-টোয়েন্টি পরিকল্পনায় নেই। শর্ট বল খেলতে পারেন না বলে সমালোচনা হয়। শ্রেয়াস দু’টো ব্যাপারকেই খুব সিরিয়াসলি নিয়ে ফেললেন। সমালোচনার জবাব দেওয়ার সাথে সাথে সময়টাকেও নিজের পক্ষে নিয়ে আসলেন।

খুবই বিরুদ্ধ এক সময়ে তিনি নামলেন মাঠে। দুই ওপেনার ফিরে গেছেন সাজঘরে। বোর্ডে জমা হয়েছে মাত্র ১৯ রান। নাগপুরের উইকেট আকাশচুম্বী রান প্রসবা। সেটার পুরো সুবিধা নিয়ে ফেললেন আইয়ার। ইংল্যান্ড দুর্বলতা বুঝে একের পর এক শর্ট বল করে গেল, তাতে কোনো লাভ হল না।

রীতিমত টি-টোয়েন্টি সুলভ ইনিংস খেললেন এই মঞ্চে দাঁড়িয়ে। প্রায় ১৬৪ স্ট্রাইক রেট নিয়ে করলেন ৫৯ রান। তাতে ভারত ও তাঁর – দুই পক্ষেরই পায়ের নিচের মাটি শক্ত হল। না, এবার আর তাঁকে নিয়ে সমালোচনার কোনো সুযোগ নেই।

এমনিতে ওয়ানডেতে ভারতের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা এই শ্রেয়াস আইয়ার। ২০২২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বব্যাপি ওয়ানডেতে রান ও গড় – দু’দিক থেকেই শ্রেয়াস আইয়ার সবার থেকে এগিয়ে। সেই আত্মবিশ্বাস তো ছিলই।

আত্মবিশ্বাসের পালে তাই হাওয়া দিল স্ট্রাইক রেটের বিস্ময়কর উত্থান। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়াসের ‘শ্রেষ্ঠ’ হওয়া আটকায় কে!

Share via
Copy link