সুফিয়ান মুকিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না রাখা ভুল ছিল পাকিস্তানের

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুফিয়ান মুকিম অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। যদি সঠিক সুযোগ দেওয়া হয়, তাহলে সে পাকিস্তান ক্রিকেটের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে। সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সে ইতিমধ্যেই দেখিয়েছে জাতীয় দলের হয়ে পারফরম করার সামর্থ্য আছে তাঁর।’

দুঃস্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো পাকিস্তানের, ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে সবার আগে বাদ পড়ে গিয়েছিল তাঁরা। তবে সাবেক কোচ জেসন গিলেস্পির বিশ্বাস, চাইলেই এড়ানো যেত এমন কিছু। স্কোয়াডে ব্যাটার ইরফান ইরফান খান নিয়াজী আর স্পিনার সুফিয়ান মুকিমের রাখলেই ফলাফল ভিন্ন কিছু হতে পারতো বলে মনে করেন তিনি।

বিশেষ করে সুফিয়ান নিজের সামর্থ্য কাজে লাগিয়ে দারুণ কিছু করতে পারতেন, উপমহাদেশীয় কন্ডিশনে অন্তত তাঁর ওপর ভরসা রাখতে পারতো টিম ম্যানেজম্যান্ট। সেটাই মনে করিয়ে দিলেন গিলেস্পি।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুফিয়ান মুকিম অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। যদি সঠিক সুযোগ দেওয়া হয়, তাহলে সে পাকিস্তান ক্রিকেটের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে। সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সে ইতিমধ্যেই দেখিয়েছে জাতীয় দলের হয়ে পারফরম করার সামর্থ্য আছে তাঁর।’

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মুকিম; জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে পারফরম করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে নয় ম্যাচ খেলে ১৬ উইকেট ঝুলিতে পুরেছেন এই তরুণ, আর ওয়ানডেতে এক ম্যাচ খেলে আদায় করেছেন চার উইকেট।

অথচ পাকিস্তান কি না তাঁকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড সাজিয়েছে। উপমহাদেশে খেলা হওয়ায় এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে স্কোয়াড ঘোষণার দুঃসাহস আর কোন দলই দেখায়নি। এ ব্যাপারে অজি কিংবদন্তি বলেন, ‘সুফিয়ানকে বাদ দিয়ে কেবল একজন স্পিনার নিয়ে খেলতে যাওয়া পাকিস্তানের বড় ভুল ছিল।’

ঘরের মাঠে ভরাডুবির পর পিঠ দেয়ালে ঠেকেছে বাবর আজমদের, তাই প্রথম থেকে আবার শুরু করার বিকল্প নেই তাঁদের সামনে। সেজন্য স্কোয়াড নতুন করে সাজাতে হবে, সুযোগ দিতে হবে সুফিয়ান, ইরফানের মত তরুণকে।

Share via
Copy link