বাবরের জায়গা দখল করবেন কে?

বড় ইনিংস খেলার মত ভরসাযোগ্য না হলেও মোহাম্মদ হারিস নিঃসন্দেহে ইম্প্যাক্টফুল ব্যাটার। টপ অর্ডারে ঝড়ো ব্যাটিং করার ক্ষেত্রে বেশ পারদর্শী তিনি। সবধরনের টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০৯ ম্যাচ খেলেছেন এই ব্যাটার, করেছেন মোট ২৩৬৯ রান। তবে তাঁর স্ট্রাইক রেট ১৪৫ এর বেশি, এটাই এগিয়ে রাখছে তাঁকে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে হারিসকে তাই বাবরের জায়গায় টানা সুযোগ দেয়া যেতে পারে। 

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার মিশন শেষ হয়েছে দুই ম্যাচ পরেই। অন্তত সেমিফাইনাল খেলবে তাঁরা এমন প্রত্যাশা থাকলেও নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরে আগেই বাদ পড়েছে দলটা। স্বাভাবিকভাবেই এতে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আর তাই স্কোয়াডে বড়সড় পরিবর্তন প্রায় নিশ্চিত বলা যায়।

সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, পরিবর্তনটা সেই সিরিজেই দেখা যাবে। বাবর আজম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদির মত তারকার জায়গায় সুযোগ মিলবে তরুণদের; বিশেষ করে বাবরের বাদ পড়া প্রায় নিশ্চিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর পারফরম্যান্স কেবল হতাশ করেনি বরং বিব্রত করেছে সমর্থকদের।

অবশ্য এখন নতুন প্রশ্ন উঠেছে ক্রিকেটাঙ্গনে, অভিজ্ঞ এ ব্যাটারের জায়গায় খেলবেন কারা? সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা করেছে খেলা-৭১।

  • মোহাম্মদ হারিস 

বড় ইনিংস খেলার মত ভরসাযোগ্য না হলেও মোহাম্মদ হারিস নিঃসন্দেহে ইম্প্যাক্টফুল ব্যাটার। টপ অর্ডারে ঝড়ো ব্যাটিং করার ক্ষেত্রে বেশ পারদর্শী তিনি। সবধরনের টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০৯ ম্যাচ খেলেছেন এই ব্যাটার, করেছেন মোট ২৩৬৯ রান। তবে তাঁর স্ট্রাইক রেট ১৪৫ এর বেশি, এটাই এগিয়ে রাখছে তাঁকে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে হারিসকে তাই বাবরের জায়গায় টানা সুযোগ দেয়া যেতে পারে।

  • শাহিবজাদা ফারহান

২০২৪ পিএসএল দিয়ে উত্থান ঘটেছে শাহিবজাদা ফারহান; মাত্র আট ইনিংস ব্যাট করে ২৬৬ রান করেছেন তিনি। আধুনিক টি-টোয়েন্টিতে সব দলেই একাধিক এক্স ফ্যাক্টর প্রয়োজন হয়, পাকিস্তানের জন্য ফারহান হতে পারেন সেই এক্স ফ্যাক্টর। তাঁর পাওয়ার হিটিং সামর্থ্য অসাধারণ, পাকিস্তানের বর্তমান স্কোয়াডে এমন ব্যাটারের অভাব সবচেয়ে প্রকট।

  • ওমর ইউসুফ

ওমর ইউসুফ নামটা হয়তো একেবারে অপরিচিত, তবে প্রতিভার কোন কমতি নেই তাঁর মাঝে। এর আগে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু ভরসার প্রতিদান দিতে পারেননি। যদিও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম করছেন এই ব্যাটার, সব ধরনের টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৩০ এর বেশি।

নিয়মিত মিডল অর্ডারে ব্যাট করেন এই বিবেচনায় এমন স্ট্রাইক রেট নিঃসন্দেহে প্রশংসনীয়। টিম ম্যানেজম্যান্ট তাই চাইলেই আরেকবার সুযোগ দিতে পারে তাঁকে।

Share via
Copy link