ঈশান কোণে ঝড়

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় এই একটা জায়গায় হায়দ্রাবাদী এই ঘরানা অপ্রতিদ্বন্দ্বী। আর সেখানে ঈশান কিষাণ আসা মানেই তো নতুন মাত্রা যোগ হওয়া। আর সেই রানের উৎসবে প্রথম ম্যাচটাই স্মরণীয় করে রাখলেন ঈশান।

ঈশান কোণে মেঘ জমেছে। মেঘ মানেই ঝড়ের আবহ। না, ঠিক আবহে স্থীর থাকলেন না ঈশান কিষাণ। তিনি ঝড়ই তুললেন। আর সেই ঝড়ে মাতম উঠল রাজস্থান রয়্যালস শিবিরে। সানরাইজার্স হায়দ্রাবাদ যে ঘরানার ব্যাটিং করে – সেখানে প্রথম ম্যাচেই মানিয়ে গেলেন ঈশান কিষাণ।

শুধু কি মানিয়ে নেওয়া, তিনি আসলে হায়দ্রাবাদের ধ্রুপধী ঝড় বিশারদদের সবাইকে ছাড়িয়ে গেলেন একাই! ৪৫ বলে করলেন সেঞ্চুরি। প্রত্যাবর্তনটা এর চেয়ে ভাল আর হতে পারত না ঈশান কিষানের!

আর সেখানে ঈশানের নিজের ক্যারিয়ারও নতুন একটা লাইফ লাইন পেল। অনেক আলোচনা তাঁকে ঘিরে অনেকদিন ধরেই নেই। বরং বিসিসিআইয়ের সাথে জটিলতা তাঁর অনেক দিন ধরে। জাতীয় দলে নিয়মিত আর জায়গাও মেলে না।

তবে, সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লেখানোটা তাঁর জন্য বিরাট একটা টার্নিং পয়েন্ট হতে পারে। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্সের মত এখানে অর্থের সাগরে ভেসে তিনি আসেননি। তবে, ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য হায়দ্রাবাদের চেয়ে ভাল আর কোনো জায়গা হতে পারে না।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় এই একটা জায়গায় হায়দ্রাবাদী এই ঘরানা অপ্রতিদ্বন্দ্বী। আর সেখানে ঈশান কিষাণ আসা মানেই তো নতুন মাত্রা যোগ হওয়া। আর সেই রানের উৎসবে প্রথম ম্যাচটাই স্মরণীয় করে রাখলেন ঈশান।

ট্রাভিস হেডের সাথে শুরু করেন, তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে। সেটা অব্যহত থাকে নিতিশ কুমার রেড্ডির সাথেও। পরে হেনরিখ ক্লাসেনেরও সঙ্গী ছিলেন এই ঈশানই। ফলাফল, রানের চূড়ায় উঠে যায় হায়দ্রাবাদ। আর প্রথম ম্যাচেই কিষাণ বুঝিয়ে দিলেন, কে হতে যাচ্ছেন হায়দ্রাবাদের আসল বস!

Share via
Copy link