যাদব ইজ টু ‘কুল’ ফর লখনৌ

এই দু’টো ওভারই দিল্লীর জন্য টার্নিং পয়েন্ট। শেষ অবধি ২০৯ রান করে থামে লখনৌ। অনায়াসে রানটা হতে পারত ২৬০-৭০। এটা হতে দেননি বলেই কুলদ্বীপ অনন্য। রান আটকে, উইকেট নিয়ে তিনিই দিল্লীর ভাগ্যের চাকা ঘুরিয়েছেন।

লখনৌর স্কোরটা একটা ‘জায়ান্ট’ রুপই নিতে চলেছিল। অন্তত, ২৬০ তো হতোই। উইকেটও ছিল একেবারে ফ্ল্যাট। কিন্তু, বিশাখাপটনমে গল্পটা ভেঙে চুড়ে নতুন করে লিখলেন কুলদ্বীপ যাদব। এমন পিচে চার ওভারে ২০ রান দিয়ে দু’টো উইকেট আক্ষরিক অর্থেই বিস্ময়কর পারফরম্যান্স।

মিশেল মার্শ কিংবা নিকোলাস পুরানরা বড় স্বপ্নই দেখাচ্ছিলেন লখনৌ সুপার জায়ান্টসকে। সেই অবস্থায় তিনি এসে আটকান মিশেল মার্শকে, হিমশিম খাওয়া এই অজি ব্যাটার আউট হন মুকেশ কুমারের বলে। এরপর ঋষাভ পান্তকে নাচিয়ে ছেড়েছেন কুলদ্বীপ। টানা তিনটা বল ডট দেওয়ার পর চতুর্থ বলে গিয়ে ক্যাচ তুলে দেন ফাফ ডু প্লেসিসের হাতে।

১৭ তম ওভারে নিজের বোলিংয়ের চার ওভার পূর্ণ করেন। সেখানে দু’টো উইকেট পরে লখনৌর। একটা রান আউট, একটা কুলদ্বীপের নিজের। ওই ওভারে রান আসে মাত্র দু’টি। এর আগে যে ওভারে পান্ত আউট হয়েছেন, সেখানে লখনৌ রান তুলে মাত্র ১ টি।

এই দু’টো ওভারই দিল্লীর জন্য টার্নিং পয়েন্ট। শেষ অবধি ২০৯ রান করে থামে লখনৌ। অনায়াসে রানটা হতে পারত ২৬০-৭০। এটা হতে দেননি বলেই কুলদ্বীপ অনন্য। রান আটকে, উইকেট নিয়ে তিনিই দিল্লীর ভাগ্যের চাকা ঘুরিয়েছেন।

Share via
Copy link