পান্তকে ডেকে পাঠালেন লখনৌ মালিক

লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে একটু দূরত্ব রাখতে চাইবেন যেকোনো অধিনায়ক। বিশেষ করে লোকেশ রাহুলের সঙ্গে যা হয়েছে সেটার পর তাঁর রাগের সামনে থাকার ইচ্ছে হওয়ার কথা নয় কারোই। তবে নেতৃত্বের অভিষেকেই সেই তোপের মুখেই পড়তে হলো ঋষাভ পান্তকে।

লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে একটু দূরত্ব রাখতে চাইবেন যেকোনো অধিনায়ক। বিশেষ করে লোকেশ রাহুলের সঙ্গে যা হয়েছে সেটার পর তাঁর রাগের সামনে থাকার ইচ্ছে হওয়ার কথা নয় কারোই। তবে নেতৃত্বের অভিষেকেই সেই তোপের মুখেই পড়তে হলো ঋষাভ পান্তকে।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার কাছাকাছি ছিল লখনৌ, কিন্তু আশুতোষ শর্মা আর ভিপরাজ নিগামের অবিশ্বাস্য ব্যাটিংয়ে সেই জয় হাতছাড়া হয় তাঁদের। শেষ দিকের নাটকীয়তায় এক উইকেটে হেরে বসেন তাঁরা। আর এরপরই অধিনায়ক পান্ত এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলতে দেখা যায় ফ্রাঞ্চাইজি মালিক গোয়েঙ্কাকে।

যদিও বিতর্ক জাগানোর মত কিছু হয়নি সেখানে, ক্যামেরায় দেখে যতটুকু মনে হয়েছে গোয়েঙ্কা সেখানে নিজের আক্ষেপ প্রকাশ করছেন আর পান্ত সেটার একটা ব্যাখ্যা দিচ্ছেন – খুব সম্ভবত শেষ ওভারের স্ট্যাম্পিং মিস নিয়েই!

অবশ্য আলোচনা হওয়ার অনেক কিছুই রয়েছে, ভারতীয় এই উইকেটরক্ষককে রেকর্ড ২৭ কোটি রুপি খরচায় দলে নিয়েছে লখনৌ। তাঁর ওপর প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। কিন্তু মাঠে ঘটেঢ়ে উল্টোটা, পুরোদস্তুর ফ্লপ বনে গিয়েছেন তিনি। ব্যাট হাতে ছয় বলে কোন রান করতে পারেননি, স্ট্যাম্পিং মিসের কথা তো আগেই বলা শেষ।

অধিনায়ক হিসেবেও নড়বড়ে ছিলেন এই তারকা; প্রথম স্পেলে দুই উইকেট পাওয়া সত্ত্বেও শার্দুল ঠাকুরকে আর বল দেননি তিনি। এমনকি ডেথ ওভারে অনভিজ্ঞ প্রিন্স যাদব এবং স্পিনার শাহবাজ আহমেদকে ব্যবহার করলেও শার্দুলের ওপর ভরসা করেননি তিনি। এছাড়া বোলিং বা ফিল্ডিং চেঞ্জের সময় তাঁর কাছ থেকে আউট অব দ্য বক্স কিছু দেখা যায়নি।

যদিও ঋষাভ পান্ত চ্যাম্পিয়ন মেন্টালিটির ক্রিকেটার, পুরো মৌসুম এখনো বাকি। নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন তিনি। তবে সেটার জন্য প্রয়োজন টিম ম্যানেজম্যান্টের সমর্থন, বিশেষ করে সঞ্জীব গোয়েঙ্কার।

Share via
Copy link