ডাক দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর শুরু করলেন বাবর আজম। সেটাও আবার মোহাম্মদ আমিরের বলে। এই দু’জনের মধ্যে বৈরিতা তো নতুন কিছু নয়। বাবর আজমের সবচেয়ে বড় সমালোচক বলা যায় এই মোহাম্মদ আমিরকে।
আসলে এই দু’জনের দ্বন্দ্ব অনেক পূরনো। আমির নিজে অনেকবার বলেছেন, বাবরের জন্যই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা হয়নি। বাবর অধিনায়ক ছিলেন যখন, তখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির। ফলে, আমিরের কথার বিপরীতে তেমন কোনো যুক্তিও দেওয়া সম্ভব নয়।

এবার পিএসএলে আমির ছোট্ট করে একটা প্রতিশোধও নিলেন। কোনো রান করতে না দিয়েই সাজঘরে ফেরালেন পেশোয়ার জালমির বাবর আজমকে।
নিজের প্রথম ওভারেই রূদ্রমূর্তিতে ছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মোহাম্মদ আমির। বলটা ছিল বাইরের দিকে হালকা অ্যাঙ্গেলে, ফুলার লেন্থে। বাবর এগিয়ে এলেন, স্বাভাবিক ক্লাসিক ভঙ্গিমায়। কিন্তু, শেষ মুহূর্তে শট চেক করতে গিয়ে বলটা জমা পড়লে শর্ট কভারে দাঁড়ানো রাইলি রুশোর হাতে।

বাবর হা হয়ে তাকিয়ে রইলেন। প্রথম ম্যাচেই ডাগআউটে হাঁটলেন ব্যার্থ হয়ে, দুই বল খেলে করলেন শূণ্য রান। আমিরের বলে উইকেট দিয়ে আসলেন বলেই হয়তো বাবরের রাগটা আরও বেশি।










