ক্লাসেনের এই ঝড় এতদিন কোথায় ছিল!

শেষ পর্যন্ত ১০৫ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন। টানা ১২ ম্যাচে তিনি ২০-এর ওপরে রান করলেন। কিন্তু, ৫০-এর ওপর করলেন এই নিয়ে দ্বিতীয়বার, সানরাইজার্স টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে ঠিক এই জায়গাটাতেই।

বড় অবেলায় এসে আইপিএলে নিজের সেরা ইনিংস খেললেন হেনরিখ ক্লাসেন। আগে যদি, এভাবে জ্বলে উঠতে পারতেন তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদকে গত আসরের রানারআপ হয়েও প্লে-অফের আগে বিদায় নিতে হয় না।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এদিন এতটাই ঝড়ো ব্যাটিং করেন যে খোদ আম্পায়ারও কাছে এসে বলে যান, ‘ওয়েল প্লেইড!’ কেকেআরের বোলিং আক্রমণকে তছনছ করার দিনে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে ৩৭ বলে সেঞ্চুরি পূরণ করেন।

সেঞ্চুরি করার পথে হাকান নয়টি ছক্কা আর ছয়টি চার। আইপিএলের ইতিহাসে এটা তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। ২০১৩ সালে ক্রিস গেইল ৩০ বলে সেঞ্চুরি করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। এরপর চলতি আইপিএলেই রাজস্থান রয়্যালসের বৈভব সুরিয়াভানশি ৩৫ বলে সেঞ্চুরি করেন। ২০১০ সালে ৩৭ বলে সেঞ্চুরি করেছিরেন ইউসুফ পাঠানও।

আইপিএলে এবারের আসরে বিদেশিরা সেঞ্চুরি পাচ্ছেন খুব কম। মাত্র দ্বিতীয় বিদেশি হিসেবে মিশেল মার্শের পর সেঞ্চুরি করলেন হেনরিখ ক্লাসেন। তাঁর ইনিংসের সুবাদেই ২৭৮ রান বোর্ডে জমা করতে পারে হায়দ্রাবাদ।

কেকেআরের বিপক্ষে এই আসরের আগের ম্যাচে ২০০ রান তাড়া করে হায়দ্রাবাদ করতে পেরেছিল মাত্র ১২০ রান। এবার সেই আক্ষেপটা অন্তত দূর হল। এভাবে বড় রান টুর্নামেন্ট জুড়েই তুলতে পারলে হায়দ্রাবাদের ভাগ্যটা ভিন্নরকম হতে পারত।

শেষ পর্যন্ত ১০৫ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন। টানা ১২ ম্যাচে তিনি ২০-এর ওপরে রান করলেন। কিন্তু, ৫০-এর ওপর করলেন এই নিয়ে দ্বিতীয়বার, সানরাইজার্স টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে ঠিক এই জায়গাটাতেই।

Share via
Copy link