সামনে থেকে লড়ে যান সর্বাধিনায়ক

পরিস্থিতি যাই হোক না কেন, শ্রেয়াস আইয়ার খেলেন দলের জন্য। এটাই তো আসল অধিনায়কের কাজ।

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্টের আদর্শ উদাহরণ শ্রেয়াস আইয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি দলের অধিনায়ক হওয়ার মানেই অবধারিত সাফল্য।

নেতৃত্ব, লড়াই আর আত্মবিশ্বাসের গল্প বারবার লিখে চলেছেন শ্রেয়াস আইয়ার। ২০২০ সালে দিল্লী ক্যাপিটালসকে টেনে নিয়েছিলেন ফাইনালে, ব্যাটে করেছিলেন ৫১৯ রান।

২০২৪ সালে অধিনায়কের দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। দায়িত্ব দেওয়া হয় শ্রেয়াসকে। মৌসুমে ৩৫১ রান করেছিলেন। কলকাতার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

কিন্তু, মুখ ফিরিয়ে নেয় শাহরুখ খানের দল। নিলামের আগেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই ভুল পাঞ্জাব কিংস করেনি। মানির মান রাখতে পেরেছে। রেকর্ড পরিমান অর্থের বিনিময়ে নিলাম থেকে শ্রেয়াসকে দলে নেয় প্রীতি জিনতার দল।

ব্যাটে আবারও সেই আগুন দেখালেন শ্রেয়াস আইয়ার। প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করার আগে করলেন ৫১৪ রান। যেখানে নেতৃত্বের অভাব, সেখানে শ্রেয়াস আইয়ার হয়ে ওঠেন দলের হৃৎপিণ্ড।

পরিস্থিতি যাই হোক না কেন, শ্রেয়াস আইয়ার খেলেন দলের জন্য। এটাই তো আসল অধিনায়কের কাজ। সামনে থেকে লড়েন, পেছন থেকে ঠেলে দেন বাকিদের। যতদিন শ্রেয়াস আইয়ারের হাতে দল, ততদিন পথ হারানোর সুযোগ নেই।

Share via
Copy link