লেজেন্ডস লিগে কি হবে ভারত-পাকিস্তানের ভবিষ্যৎ!

রাজনৈতিক টানাপোড়েনের জেরে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়নি ভারত এবং পাকিস্তান। তাই তো প্রশ্নের জায়গাটা, যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে এই দুই দল মুখোমুখি হয় তখন কি হবে?

লেজেন্ডস লিগে রাজনৈতিক টানাপোড়েনের জেরে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়নি ভারত এবং পাকিস্তান। তাই তো প্রশ্নের জায়গাটা, যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে এই দুই দল মুখোমুখি হয় তখন কি হবে?

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস লিগে ২০ তারিখের ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করা হয়েছিল। মূলত ভারতই চায়নি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে। এই ঘটনার পরে পাকিস্তানের পদক্ষেপ কী হবে সেটা নিয়েই ছিল মূল আগ্রহ। প্রশ্ন উঠেছিল, আদৌ পাকিস্তান দল টুর্নামেন্টে থাকবে কি না?

তবে সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়েছেন পাকিস্তান চ্যাম্পিয়নস দলের মালিক কামিল খান। নিশ্চিত করেছেন—পাকিস্তান টুর্নামেন্টে থাকছে এবং সব কিছুই চলবে নির্ধারিত সূচি অনুযায়ী।

কামিল খান বলেন, ‘সব ম্যাচ যথাসময়েই হবে। টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তন আসছে না। সেমিফাইনাল এবং ফাইনাল নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। যদি উভয় দল সেমিফাইনালে উঠে, তাহলে এমনভাবে ড্র করা হবে যেন তারা একে অপরের মুখোমুখি না হয়।’

অর্থাৎ, ভারত ও পাকিস্তান যদি শেষ চারে উঠে আসে, তাহলে দুই দলকে বিপরীত দিকে রাখা হবে, যেন তারা সরাসরি মুখোমুখি না হয়। আর ফাইনালের হিসাবটা এখনও ঠিক করা হয়নি। তবে গ্রুপ পর্বের ম্যাচে ভারত অংশ না নেওয়ায় মাঠের লড়াই ছাড়াই পাকিস্তানের ঝুলিতে দুই পয়েন্ট চলে গিয়েছে।

ভারতীয় চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২ জুলাই।আর পাকিস্তান চ্যাম্পিয়নস মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সাথেই ২৫ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে। তাই সব ছাপিয়ে ভক্তদের অপেক্ষাটা ক্রিকেটের জমজমাট লড়াই দেখার!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link