জ্বলে উঠলেন এশিয়া কাপ বঞ্চিতরা

বাকিটা সময় অবশ্য বেশ দাপটের সাথে ব্যাট চালিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী রাব্বি। আফিফ মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। ২৩ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। 

এশিয়া কাপে ঝরে পড়ারা দাপট দেখালেন অস্ট্রেলিয়ায়। বরং যারা স্কোয়াডে জায়গা পেয়েছেন তাঁরাই রান করতে পারেননি। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল প্রথমে ব্যাট করতে নেমে করল ১৭৫ রান। ভাল শুরুর পর ফিনিশিংয়েও ব্যাটিংয়ের শেষটা হল ইতিবাচক।

আগেই সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটা ছিল কেবলই নিয়মরক্ষার। সেখানে ওপেনার জিসান আলম হাফ সেঞ্চুরি করে আউট হন। ৫০ রানের ইনিংস খেলেন ৩৮ রানে। এরপর সাইফ হাসান কিংবা নুরুল হাসান পরিস্থিতির চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছেন। সাইফ ১৯ বলে ১৫ আর সোহান আট বলে করেন ছয় রান।

বাকিটা সময় অবশ্য বেশ দাপটের সাথে ব্যাট চালিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী রাব্বি। আফিফ মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। ২৩ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।

রাব্বি ১৫ বলে করেন ২৫ রান। গেল কয়েকটা ম্যাচের মত এবারও ফিনিশার পরিচয়ে তিনি সফল হয়েছেন। সবার মধ্যে ব্যতিক্রম একজন। তিনি নাঈম শেখ। তিনি এশিয়া কাপের দলে নেই, আবার ব্যাট হাতেও রান নেই। ১৭ বলে ১৫ রান করে আউট হয়েছেন। কেন যে তাঁকে টি-টোয়েন্টিতে এতবার এত জায়গা সুযোগ দিচ্ছেন নির্বাচকরা, সেটা তাঁরাই ভাল বলতে পারবেন।

Share via
Copy link