এশিয়া কাপে পাকিস্তানের পাঁচ তুরুপের তাস

এশিয়া কাপের জন্য প্রস্তুত পাকিস্তান দল। তারুণ্যের মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ দল গুছিয়েছে তারা। তবে দলে থাকা পাঁচ খেলোয়াড়ের উপর থাকবে বাড়তি প্রত্যাশা। যারা হতে পারেন এশিয়া কাপের এক্স-ফ্যাক্টর।

এশিয়া কাপের জন্য প্রস্তুত পাকিস্তান। তারুণ্যের মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াড গুছিয়েছে তাuরা। তবে দলে থাকা পাঁচ খেলোয়াড়ের উপর থাকবে বাড়তি প্রত্যাশা। যারা হতে পারেন এশিয়া কাপের এক্স-ফ্যাক্টর।

  • সায়িম আইয়ুব

ওপেনিং এ পাকিস্তানের মূল হাতিয়ার সাইম আইয়ুব। এই তরুণ তুর্কি হতে পারেন গেম চেঞ্জার। দ্রুত রান তুলতে পারা, পাওয়ার-প্লে কাজে লাগানো – সেই সাথে একা হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করা সবকিছু পাঠ তাঁর আয়ত্বে আছে।

যদিও সাম্প্রতিক ফর্মটা খুব বেশি ভালো যাচ্ছে না। তবে একবার জ্বলে উঠলে তাঁকে আটকানো প্রতিপক্ষের জন্য বেশ কঠিনই হবে।

  • ফখর জামান

পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ফখর জামান এক আস্থার নাম। তাঁর অভিজ্ঞতার ঝুলি এখন অনেক ভারি। এখন পর্যন্ত এই ফরম্যাটে ৮৯ ইনিংস খেলে রান করেছেন ১৯৪৯, স্ট্রাইক রেটটা ১৩১.৭৭। মূলত ফখর বড় মঞ্চের পারফর্মার, এশিয়া কাপে যা হয়ে উঠবে বিপক্ষ দলের মাথাব্যথা।

  • হাসান নাওয়াজ

মিডল অর্ডারের আস্থার প্রতিক এখন হাসান নওয়াজ। ফ্রন্ট ফুট ও ব্যাক ফুট উভয় অবস্থান থেকেই বড় শর্ট খেলতে পারেন ডান হাতি এই ব্যাটার। টি-টোয়েন্টি তে নতুন মুখ হলেও ইতিমধ্যেই বেশ কিছু  ইমপ্যাক্টফুল ইনিংস খেলেছেন।

১৫ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৪৮ রান, ধারাবাহিক ভাবেই নিজেকে প্রমান করছেন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ১৭৫  স্ট্রাইক রেট। তাই তো এশিয়া কাপে তিনি হতে পারেন দলের ট্রাম্পকার্ড।

  • শাহীন শাহ আফ্রিদি

পাকিস্তান দলের পেস ইউনিটের দায়িত্বে থাকবেন শাহীন শাহ আফ্রিদি।  গতি এবং সুইং এই দুইয়ের সংমিশ্রণে নিজের দিনে কি করতে পারেন তা সবারই জানা। শুরুর দিকে প্রতিপক্ষ ব্যাটারের পরীক্ষা নেওয়া কিংবা ডেথ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়া- সব মিলিয়ে তিনি দলের মূল ভরসা।

  • সুফিয়ান মুকিম

আরব আমিরাতের কন্ডিশনে স্পিনাররা হবেন দলের জন্য মহা গুরুত্বপূর্ণ। তাই তো সুফিয়ান মুকিম হতে পারেন উপযুক্ত সিদ্ধান্ত। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে  উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রান আটকে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারদর্শী তিনি।

এই পাঁচ তারকার সক্ষমতা আছে একা হাতে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনার। তাই তো এশিয়া কাপে তাঁদের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তান দল।

Share via
Copy link