পূর্ণ স্বাধীন ওমরজাইয়ের রেকর্ড গড়া হাফ সেঞ্চুরি

বাস্তবতা মেনেই তাকে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা। আর সেটাই নতুন ইতিহাস লেখতে সহয়তা করল ওমরজাইকে।

২১ বলে ৫৩! টি-টোয়েন্টতে আফগান ব্যাটারদের দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকালেন আজমতউল্লাহ ওমরজাই। তার উপর অর্পিত দায়িত্ব দারুণভাবে বাস্তবায়ন করে গেলেন। হংকংয়ের বিপক্ষে দলের সংগ্রহকে বাড়তি একটা বুষ্ট দিয়ে গেলেন ওমরজাই। পিঞ্চ হিটিংয়ের এই দায়িত্বই তাকে দিয়ে রেখেছে আফগানিস্তানের টিম ম্যানেজমেন্ট।

এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ হংকং। শক্তিমত্তার পার্থক্য থাকলেও টসে জিতে ব্যাটিংয়ে নেমে খানিকটা ধীরস্থির শুরু আফগানদের। দ্রুততম সময়ের ব্যবধানে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান আউট হন। ২৬ রানে দুই উইকেট হারায় আফগানরা। সংগত কারণেই সেদিকুল্লাহ অটল খানিকটা নিজের স্বভাবজাত ব্যাটিং ধরণ থেকে সরে দাঁড়ান।

ইনিংস বিল্ডআপের দিকে মনোযোগ দেন মোহাম্মদ নবীর সাথে জুটি বেঁধে। তবুও ৯৫ রানে চার উইকেট হারায় আফগানরা। তাতে করে একটা পর্যায়ে মনে হচ্ছিল ১৫০-১৬০ এর কাছাকাছি অবস্থানে থেমে যাবে আফগানদের স্কোরবোর্ড। কিন্তু শেষ অবধি তেমনটি হতে দেননি আজমতউল্লাহ ওমরজাই।

ব্যাট হাতে নেমে দ্রুততার সাথে বাউন্ডারি নির্ভর একটা ইনিংস খেলেন তিনি। পাঁচটি ছক্কার মারে তিনি ব্যাট চালাতে থাকেন ২৫২.৩৮ স্ট্রাইকরেটে চালিয়েছেন নিজের ব্যাট। রেকর্ড গড়া হাফসেঞ্চুরি ইনিংসে দুইটি চারও মেরেছেন ডানহাতি এই অলরাউন্ডার। গত কয়েকটি সিরিজ ধরে ঠিক এই দায়িত্বই পালন করে আসছেন ওমরজাই।

তার কল্যাণে শেষ পাঁচ ওভারে ৭৮ রান যুক্ত হয়েছে আফগানদের স্কোরবোর্ডে। মিডল অর্ডারে নেমে রীতিমত চোখবন্ধ করে ব্যাট চালানো ওমরজাইয়ের কর্তব্য। তাকাতে হবে না ম্যাচের পরিস্থিতির দিকে।

এই ধরণের ব্যাটিংয়ে ঝুঁকি থাকে। ওমরজাই প্রতি ম্যাচে এমন অনবদ্য রেকর্ড গড়া ইনিংস খেলতে পারবেন না। সে বাস্তবতা মেনেই তাকে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা। আর সেটাই নতুন ইতিহাস লেখতে সহয়তা করল ওমরজাইকে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link