পথটা সহজ, পাড়ি দিতে পারবে বাংলাদেশ?

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেল পাকিস্তান। আর এতেই অনেকটা সহজ হয়ে গেল সমীকরণের মারপ্যাঁচ। এখন বাংলাদেশের ফাইনালের পথটা কতটা মসৃণ হবে তা নির্ধারণ করবে একটা অঘোষিত সেমিফাইনাল। ফাইনালের আগের জটিল ধাঁধাটা একটু সহজ করা যাক।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেল পাকিস্তান। আর এতেই অনেকটা সহজ হয়ে গেল সমীকরণের মারপ্যাঁচ। এখন বাংলাদেশের ফাইনালের পথটা কতটা মসৃণ হবে তা নির্ধারণ করবে একটা অঘোষিত সেমিফাইনাল। ফাইনালের আগের জটিল ধাঁধাটা একটু সহজ করা যাক।

সুপার ফোরের পয়েন্ট টেবিলে ভারত এক ম্যাচ জিতেই সবার উপরে। তাদের রান রেট ০.৬৯। অন্যদিকে ভারতের বিপক্ষে হারলেও, শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের অবস্থান এখন দুই নম্বরে। লঙ্কানদের দুই ওভার হাতে রেখে হারানোর ফলে রান রেট দাঁড়িয়েছে ০.২২। বাংলাদেশ এক ম্যাচে এক জয় নিয়ে আছে তিনে, রান রেট ০.১২। আর শ্রীলঙ্কা দুই ম্যাচে পায়নি জয়ের দেখা।

অর্থাৎ লড়াইটা মূলত ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে। কাগজে-কলমে এখনও ফাইনাল থেকে সবাই অনেকটা দূরে। এক্ষেত্রে বাংলাদেশের সামনে সমীকরণটা কী?

বাংলাদেশের হাতে এখনও বাকি দুই ম্যাচ, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। সহজ হিসাব বাংলাদেশ যদি বাকি দুই ম্যাচই জিতে নেয় সেক্ষেত্রে ফাইনালে সবার আগে যাবে বাংলাদেশ। যেটা কার্যত প্রায় অসম্ভব। কেননা ভারতকে রুখে দেওয়া বিশাল বড় এক চ্যালেঞ্জ লিটন দাসের দলের জন্য।

এবার সম্ভব হতে পারে এমন সমীকরণে আসা যাক। বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ একপ্রকার ভার্চুয়াল সেমিফাইনাল। এখানে যদি লিটন দাসের দল সালমান আলী আঘাদের হারিয়ে দেয় তবে ফাইনালের টিকিট পেয়ে যাবে। ভারতের বিপক্ষে ম্যাচটি হারলেও কিছুই যায় আসবে না।

এবার আসা যাক ভারতের ম্যাচে। বাংলাদেশের জন্য এই ম্যাচ অনেকটাই গুরুত্বহীন। ফলাফলটা খুব একটা ম্যাটার করবে না, যদি না বাংলাদেশ বড় ব্যবধানে ভারতকে হারিয়ে দেয়, আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে না হারে তবেই ফাইনালে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে ভারতের বিপক্ষে লিটনদের জয় পেতে হবে ৩০ থেকে ৪০ রানের ব্যবধানে অথবা দুই থেকে তিন ওভার হাতে রেখে। সেটাও বাস্তবিক অর্থে প্রায় অসম্ভব।

এমনকি শ্রীলঙ্কার সামনেও সুযোগ একেবারেই শেষ হয়ে যায়নি। বাংলাদেশ যদি ভারত এবং পাকিস্তানের সাথে জিতে যায় আর শ্রীলঙ্কা শেষ ম্যাচে ভারতকে হারাতে পারে তবেই লঙ্কানরা যাবে ফাইনালে, তবে তাদেরও পেতে হবে বড় ব্যবধানে জয়। পাশাপাশি বাংলাদেশের কাছ থেকে বন্ধুত্বের প্রতিদানের প্রত্যাশা করতে হবে। যে প্রতিদান দেওয়া টাইগারদের জন্য খুব একটা সহজ কাজ নয়।

উপসংহারে বলা যায়, বাংলাদেশের সামনে সহজ পথ, ভারত ম্যাচের দিকে বাড়তি মনোযোগ না দিয়ে অঘোষিত সেমিফাইনালের প্রস্তুতি নেওয়া। পাকিস্তানের বিপক্ষে জিততে পারলেই আরও এক ফাইনাল হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link