দ্য ওয়ান ম্যান শো

তানজিদ তামিম এশিয়া কাপের দু:সময় কাটিয়ে উঠতে পেরেছেন। যদিও, তাঁর মত করে বাকিরা ব্যাটিং করতে পারেননি। সেটা পারলে, স্কোরবোর্ড বাংলাদেশের আরও বেশ ক্ষানিকটা ফুলে উঠত।

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন তানজিদ হাসান তামিম। পারফরম্যান্সে ছাড়িয়ে গেলেন কার্যত আগের ইনিংসকেও। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারেতন। কিন্ত, শেষ ওভারের প্রথম বলেই আউট হয়ে ফিরে গেছেন।

৬২ বল খেলে করেন ৮৯ রান। চারটি ছক্কা আর আটটি চারে সাজানো ইনিংস। বাংলাদেশ দল ১৫১ রানে অলআউট হয়। এর অর্থ হল, বাকি ব্যাটাররা মিলে করে ৬২ রান। তানজিদ তামিম ছাড়া আর মাত্র একজন ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন। তামিমের ইনিংসটা বাদ দিলে বাংলাদেশের ব্যাটিংয়ে আর কিছুই থাকে না।

কেবল মাত্র সাইফ হাসানই তাঁর সাথে কিছুক্ষণের সঙ্গী হতে পেরেছিলেন। তৃতীয় উইকেটে এই দু’জন মিলে যোগ করেন ৬৩ রান। সেখানেও অগ্রণী ভূমিকা ছিল তামিমেরই। কারণ, ৬৩-এর মধ্যে মাত্র ২৩ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। টি-টোয়েন্টির আন্তর্জাতিক ময়দানে এদিন পেয়ে গেছেন দশম হাফ সেঞ্চুরি।

তানজিদ তামিম এশিয়া কাপের দু:সময় কাটিয়ে উঠতে পেরেছেন। যদিও, তাঁর মত করে বাকিরা ব্যাটিং করতে পারেননি। সেটা পারলে, স্কোরবোর্ড বাংলাদেশের আরও বেশ ক্ষানিকটা ফুলে উঠত।

Share via
Copy link