মিরপুরের উইকেট সবুজ কেন?

টনি হেমিংওয়ে তাই মাঠে ও গ্যালারির সৌন্দর্য্য বর্ধনে অনেকদিন ধরেই কাজ করছে। তবে, মিরপুরের উইকেটের যে দূর্নাম সেটা হয়া সহসাই মুছে ফেলা যাবে না। তবে, উইকেটের সবুজাভ চেহারা বলছে - চেষ্টা করলে এখান থেকে পেসাররাও মুখে হাসি নিয়ে ফিরতে পারবেন।

নতুন কি চমক নিয়ে অপেক্ষায় আছে মিরপুরের উইকেট? সেটা জানতেই মাঠে নেমেই টনি হেমিংওয়ের কাছে ছুটে গেল বাংলাদেশ দল। আরও নির্দিষ্ট করে বললে সেই বহরে সবার আগে পৌঁছালেন কোচিং স্টাফ দলের দুই সদস্য – মুশতাক আহমেদ ও শন টেইট। স্পিন সহায়ক উইকেটই বরাবর মিরপুরের মাঠ উপহার দিয়ে আসছে।

এবার কি তার ব্যতিক্রম হবে? খুব বেশি পেস সহায়ক হওয়ার ‍উপায় মিরপুরের নেই। কিন্তু, সেন্টার উইকেটটা বেশ সবুজ। ঘাস বসিয়েছেন হেমিংওয়ে। সেই আলাপচারিতায় যোগ দিলেন এবাদত হোসেন আর নাহিদ রানা।

মিরপুরে বাংলাদেশ দলের এক পেসার নিয়েই দিব্যি টেস্ট খেলেছে, জিতেছেও। এমনকি শুধু সৌম্য সরকারের মত পার্ট টাইম পেসার নিয়েও খেলার নজীর আছে। তবে, আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে থাকবেন একাধিক পেসার। হাসান মাহমুদ থাকছেন যথারীতি। নাহিদ রানার জায়গায় ফিরতে পারেন এবাদত হোসেন। তাই তো মাঠে নামার আগে উইকেট কেমন সেটা বুঝে নেওয়া তাঁর জন্য খুবই জরুরী।

দুই বছর বাদে গেল শ্রীলঙ্কা সফরে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরেছিলেন এবাদত হোসেন। এখনও আগের সেই ফর্ম না ফিরলেও, দ্রুতই সেই ছন্দটা ফেরত চাইবেন এবাদত। সেই ফেরার লক্ষ্যে উইকেটের সুবিধা তিনি আদৌ পাবেন না কি – সেটা অবশ্য আগাম বলা যাচ্ছে না।

হেমন্তের সকালে মিরপুরে আদলটা এবার অন্যরকম। মুশফিকুর রহিমের শততম টেস্ট বলে কথা। টনি হেমিংওয়ে তাই মাঠে ও গ্যালারির সৌন্দর্য্য বর্ধনে অনেকদিন ধরেই কাজ করছে। তবে, মিরপুরের উইকেটের যে দূর্নাম সেটা হয়া সহসাই মুছে ফেলা যাবে না। তবে, উইকেটের সবুজাভ চেহারা বলছে – চেষ্টা করলে এখান থেকে পেসাররাও মুখে হাসি নিয়ে ফিরতে পারবেন।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link