হামজাই বাংলাদেশের আসল নেতা

বাস্তবতা হল, জামাল ভূঁইয়া এখন আর ৯০ মিনিট মাঠে থাকার মত ফিট নন। ভারতের বিপক্ষে ম্যাচে যেমন তাঁকে নামানোই হয়নি। অধিনায়ক ছিলেন ‘সিনিয়র’ সোহেল রানা। সেই জায়গাটা আসলে হামজার।

হামজা চৌধুরী বাংলাদেশের জন্য আকাশের চাঁদ। সেই চাঁদের আলোয় ভাসছে বাংলাদেশ ফুটবল। ডিয়েগো ম্যারাডোনা যেমন ছিলেন আর্জেন্টিনার জন্য। কিংবা পেলে ব্রাজিলের জন্য। ফ্রান্সের জন্য জিদান যেমন। হামজাও বাংলাদেশের জন্য ঠিক একই আসনটা পেয়ে গেছেন এক বছরেরও কম সময় খেলে।

তিনি সব পারেন। রক্ষণে তিনি দক্ষিণ এশিয়ার সেরা। রক্ষণ ভাগের খেলোয়াড় হয়েও তিনি নিয়মিত বাংলাদেশের হয়ে গোল করছেন। তিনি টোটাল ফুটবলার, পুরো মাঠ জুড়ে বিচরণ করেন। গোলরক্ষকের ভুলের মাশুল গুণতে হয় না, কারণ বাংলাদেশের একজন হামজা চৌধুরী আছেন।

আর্জেন্টিনা ফুটবল দল যেমন খেলে লিওনেল মেসিকে কেন্দ্র করে, বাংলাদেশও তেমনি খেলে হামজাকে কেন্দ্র করে। তিনি আসলে চাঁদ নন, তিনি সূর্য, তাঁকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবলের সব গ্রহ নক্ষত্র ঘুড়ে বেড়াচ্ছে। সময় এখন হামজার হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দেওয়ার।

বাস্তবতা হল, জামাল ভূঁইয়া এখন আর ৯০ মিনিট মাঠে থাকার মত ফিট নন। ভারতের বিপক্ষে ম্যাচে যেমন তাঁকে নামানোই হয়নি। অধিনায়ক ছিলেন ‘সিনিয়র’ সোহেল রানা। সেই জায়গাটা আসলে হামজার। হ্যাঁ, ফুটবলে অধিনায়কত্বটা ঠিক অন্য যেকোনো খেলার মত জরুরী না, তবে বাংলাদেশ দলের নেতা এখন একজনই। তিনি হামজা চৌধুরী। তাঁকে সেই প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে এখনই।

Share via
Copy link