মেহেদী হাসান মিরাজ নিশ্চিত ছিলেন না, তবে নিশ্চিত ছিলেন লিটন দাস। এলবিডব্লিউয়ের জন্য আম্পায়ারের আঙুল ওঠার সাথে সাথেই মিরাজের হয়ে রিভিউ নিয়ে নেন লিটন। শেষ পর্যন্ত দেখা যায়, লিটনের কথাই ঠিক। তাই তো, মিরাজ নয় উদযাপন করলেন লিটন।
লেগস্পিনার ম্যাথিউ হামফ্রির ডেলিভারিট্ ছিল ফ্ল্যাট, ভেতরের দিকে আসছিল। মেহেদী হাসান মিরাজ রক্ষণের ভঙ্গিতে খেলতে গিয়ে লাইনে ভুল করেন এবং বল প্যাডে লাগে। আম্পায়ার সরাসরি আউট দেন। আগেরবার লিটন দাস যেমন ভাগ্যবান ছিলেন, এবার মিরাজও রিভিউ নিলেন—আর তাতেই বাঁচলেন তিনি।

রিভিউতে দেখা গেল, ব্যাটে কোনও স্পর্শ নেই। মিরাজ লম্বা স্ট্রাইড নিয়েছিলেন, কিন্তু আর্ম-বলটি ঠিকঠাক বুঝতে পারেননি। বল স্টাম্পের দিকে না গিয়ে আবারও লেগ-সাইড দিয়ে সরে যাচ্ছিল। ঠিক লিটন দাসের মতিই। তাই সিদ্ধান্ত—আউট বাতিল।
বাংলাদেশের জন্য আরেকটি সঠিক রিভিউ, সবকিছুই যেন তাদের পক্ষে যাচ্ছিল সেই সময় পর্যন্ত। লিটনের পর মিরাজও রিভিউ নিয়ে বাঁচলেন। যদিও, শেষ রক্ষা হল না। পরপর দুই ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরলেন লিটন ও মিরাজ।











