প্রোপার অলরাউন্ডারের ভূমিকায় ফিরলেন সাইফউদ্দিন!

মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাট করবেন সাত নম্বরে। টিম ম্যানেজমেন্ট তাঁকে কাজে লাগাতে চায় প্রোপার অলরাউন্ডার হিসেবে। তাই তো বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চ পেয়েছেন সাইফউদ্দিন। তবে কি অলরাউন্ডারের শূন্যস্থান এবার ভরাট হতে চলেছে!

মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাট করবেন সাত নম্বরে। টিম ম্যানেজমেন্ট তাঁকে কাজে লাগাতে চায় প্রোপার অলরাউন্ডার হিসেবে। তাই তো বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চ পেয়েছেন সাইফউদ্দিন। তবে কি অলরাউন্ডারের শূন্যস্থান এবার ভরাট হতে চলেছে!

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ভারসাম্য নেই। থাকবে কি করে সেখানে যে একজন সাকিব আল হাসান নেই। যিনি ব্যাট হাতে পালন করতেন মুখ্য ভূমিকা, বল হাতে ছিলেন দলের সেরা অস্ত্র। তবে তাঁর প্রস্থানে আর কেউ সেই আসনে বসতে পারেননি।

তাই তো অতিরিক্ত ব্যাটার নিয়ে খেলাতে গেলে টানাটানি পড়ে বোলারদের নিয়ে, আবার বাড়তি বোলার নিয়ে খেলতে গেলে বিপাকে পড়ে ব্যাটিং অর্ডারটা। সব মিলিয়ে শূন্যস্থানটা যেন অপূরণীয়।

সেই জায়গাতে সাইফউদ্দিন একটা আশা দেখাচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং সক্ষমতাটা আছে, বল হাতেও চার ওভার সামলে নিতে পারেন বেশ ভালোভাবেই। তবে দিনশেষে টিম কম্বিনেশনের মার-প্যাঁচে সুযোগটা ঠিকঠাক মেলে না। প্রপার বোলার কিংবা ব্যাটা, কোনটাতেই তাঁকে দিয়ে বাড়তি রিস্ক নিতে চায়নি ম্যানেজমেন্ট।

তবে অনেককে দিয়ে সমাধান খোঁজার চেষ্টা করালেও কাটেনি দুশ্চিন্তার মেঘ। এবার শরণাপন্ন হতে হলো সাইফউদ্দিনের। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, সাত নম্বরের ভূমিকায় ফেরানো হচ্ছে সাইফউদ্দিনকে।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাথে রয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে না থাকলেও দলের সাথেই ছিলেন তিনি, এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সুযোগও মিলে গেল। ব্যাট হাতে সাইফউদ্দিন পারদর্শী হলেও ঠিকঠাক তাঁকে প্রয়োগ করা আগে হয়নি। মূলত বোলার হিসেবেই বিবেচনায় রাখা হতো তাঁকে।

তবে এবার শামীম পাটোয়ারির জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। তাই তো প্রকৃত অলরাউন্ডার হিসেবেই তাঁকে ভাবা হচ্ছে এখন। বিশ্বকাপের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ জুড়ে যে রয়েছেন তিনি। এবার অপেক্ষাটা কেবল নিজেকে প্রমাণ করার, সেটা করতে পারবেন তো সাইফউদ্দিন!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link