‘বিরাট’ এগিয়ে যারা

এ বছর ওয়ানডেতে ১৩ ইনিংসে ৬৫.১০ গড়ে ৬৫১ রান করেছেন বিরাট। তবে বিরাটের চেয়েও এ বছর ওয়ানডে গড়ে এগিয়ে থাকা টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়দের নিয়ে থাকছে খেলা ৭১ এর এই আয়োজন। 

২০২৫ সাল বিরাট কোহলির ক্যারিয়ারে যোগ করেছে নতুন রঙ। বহু প্রতীক্ষিত ট্রফি খরা কাটিয়ে আরসিবির হয়ে শিরোপা জয়, চ্যাম্পিয়নস ট্রফির সাফল্য – সব মিলিয়ে বছরটা স্মরণীয় হয়ে থাকবে তাঁর ভক্তদের কাছে। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে যেন নিজের জাত আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আধুনিক ক্রিকেটের মহারাজা।

এ বছর ওয়ানডেতে ১৩ ইনিংসে ৬৫.১০ গড়ে ৬৫১ রান করেছেন বিরাট। তবে বিরাটের চেয়েও এ বছর ওয়ানডে গড়ে এগিয়ে থাকা টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়দের নিয়ে থাকছে খেলা ৭১ এর এই আয়োজন।

  • কুইন্টন ডি কক

অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার পর কুইন্টন ডি কক দেখিয়েছেন দুর্দান্ত ব্যাটিং। ছয়টি ইনিংসে ৩৫৩ রান করে তাঁর গড় ৭০.৬০। এই সময়ে তিনি করেছেন ২টি শতক এবং ২টি অর্ধশতক।

  • গ্লেন ফিলিপস

নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ২০২৫ সালে ১০টি ওয়ানডে ইনিংসে করেছেন ৩৫৩ রান। পাঁচটি ইনিংসে অপরাজিত থাকার কারণে তাঁর গড় দাঁড়িয়েছে ৭০.৬০। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে একটি শতক ও একটি অর্ধ শতক।

  • ইব্রাহিম জাদরান

আফগানিস্তানের হয়ে এ বছর ছয়টি ওয়ানডে খেলেছেন ইব্রাহিম জাদরান। এই সময়ে তাঁর সংগ্রহ ৪২৯ রান, গড় ৭১.৫০। একটি শতক ও দুটি অর্ধ শতক তাঁর পারফরম্যান্সকে করেছে আরও উজ্জ্বল।

  • মার্ক চ্যাপম্যান

২০২৫ সালে ছয়টি ওয়ানডে খেলেছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। এই সময় তিনি করেছেন ৩৬৮ রান, গড় ৭৩.৬০। তাঁর পারফরম্যান্সে ছিল একটি শতক ও তিনটি অর্ধ শতক।

  • বেন কারান

জিম্বাবুয়ের হয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে দারুণ একটি বছর কাটিয়েছেন বেন কারান। মাত্র পাঁচটি ম্যাচ খেললেও ৩১৩ রান সংগ্রহ করেছেন তিনি। গড় দাঁড়িয়েছে ৭৮.২৫। একটি সেঞ্চুরি ও দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে তাঁর ঝুলিতে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Share via
Copy link