নাগপুরে ফের অভিষেক ঝড়!

নাগপুরে টিপিকাল অভিষেক শর্মা শো। আর পাঁচটা সাধারণ দিনের মতোই ব্যাট হাতে নামলেন, তাণ্ডব চালালেন। নিউজিল্যান্ডের বোলাররা অসহায় চোখে তাকিয়ে দেখল এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। যা তছনছ করে দিল বোলারদের সাজানো পরিকল্পনা।

নাগপুরে টিপিকাল অভিষেক শর্মা শো। আর পাঁচটা সাধারণ দিনের মতোই ব্যাট হাতে নামলেন, তাণ্ডব চালালেন। নিউজিল্যান্ডের বোলাররা অসহায় চোখে তাকিয়ে দেখল এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। যা তছনছ করে দিল বোলারদের সাজানো পরিকল্পনা।

নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসা ভারতের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ দাঁড়িয়ে ছিল। ওয়ানডে সিরিজ হারের ক্ষতটা এখনও উপশম হয়নি। তাই তো মর্যাদার লড়াইয়ের সাথে বিশ্বকাপের প্রস্তুতি মিশে আছে।

অভিষেক শর্মা তাই তেতে ওঠেন শুরু থেকেই। অবশ্য তাঁকে কোনকিছুই প্রভাবিত করতে পারেনা, কোনকিছুই টলাতে পারে না। একটাই বীজমন্ত্র জানেন অভিষেক, বলটাকে মারতে হবে।

তাই তো শুরু থেকেই চড়াও হলেন নিউজিল্যান্ড বোলারদের। অভিষেক পাঁচ ওভার ক্রিজে থাকলেই ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এদিন অভিষেকের স্থায়িত্বকাল ছিল ১২ ওভার। ফলাফল যা হওয়ার তাই হলো। সাজঘরে যখন ফিরলেন দলের স্কোরবোর্ডে রান তখন ১৪৯।

অভিষেক নিজের ইনিংসের যবনিকা পতন ঘটিয়েছেন ৩৫ বলে ৮৪ রানে করে। পাঁচ চার আর আট ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ২৪০। স্কোরকার্ডটাই বলে দেয় কি গেছে কিউইদের উপর দিয়ে।

তবে আক্ষেপও আছে। সেঞ্চুরি করার জন্য পর্যাপ্ত সময় যে ছিল। তবে অভিষেকের তো মাইলফলক নিয়ে ভ্রক্ষেপ নেই কোন। তাঁর কাজ যে ওই একটাই, মারতে হবে, প্রতিটা বলে বাউন্ডারি হাঁকাতে হবে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link