ক্রিকেট রাজনীতির ছায়া ভারতের অলিম্পিক স্বপ্নে

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আকস্মিক সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুধু ক্রিকেটের পরিসরেই সীমাবদ্ধ নেই, এর প্রতিধ্বনি পৌঁছে গেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির করিডোর পর্যন্ত। খেলাধুলায় রাজনৈতিক প্রভাবের আশঙ্কা ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের উচ্চাকাঙ্ক্ষাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আকস্মিক সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুধু ক্রিকেটের পরিসরেই সীমাবদ্ধ নেই, এর প্রতিধ্বনি পৌঁছে গেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) করিডোর পর্যন্ত। খেলাধুলায় রাজনৈতিক প্রভাবের আশঙ্কা ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের উচ্চাকাঙ্ক্ষাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

ভারতে নিরাপত্তা ঝুঁকি থাকায় সহ-আয়োজক দেশে ভেন্যু পরিবর্তনের যৌক্তিক দাবি তুলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতীয় আধিপত্যের নজির আগে থেকেই স্পষ্ট। সেই ধারাবাহিকতায়ই বাংলাদেশের সেই প্রস্তাব নাকচ করে দেয় আইসিসি। অতঃপর বিশ্বমঞ্চ থেকেই সরে দাঁড়ায় বাংলাদেশ।

আইসিসি স্বভাবগতভাবেই ভারতের তোষামোদি করলেও, রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্নে আইওসির অবস্থান আইসিসির তুলনায় বেশ কঠোর। আইওসির একটি সূত্রের ভাষায়, অন্য দেশগুলোর সম্ভাব্য বয়কটের ঝুঁকি থাকলে কোনো দেশকে অলিম্পিকের দায়িত্ব দেওয়ার কথা ভাববেও না আইওসি।

অলিম্পিক চার্টার স্পষ্টভাবে জানিয়ে দেয়- ক্রীড়া সংস্থাগুলোকে বাইরের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে পরিচালিত হতে হবে। পাশাপাশি রুল ৫০.২ অনুযায়ী অলিম্পিক গেমসে রাজনৈতিক বা ধর্মীয় মতপ্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ।

আইওসির এই শূন্য সহনশীল নীতির বাস্তব উদাহরণ দেখা গেছে গত অক্টোবরে। জাকার্তায় ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ইসরায়েলি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় ইন্দোনেশিয়াকে ভবিষ্যৎ অলিম্পিক আয়োজন সংক্রান্ত সব আলোচনা থেকে নিষিদ্ধ করা হয়।

আইওসির সূত্রের মতে, ২০৩৬ অলিম্পিকের বিশ্বাসযোগ্য আয়োজক হতে হলে ভারতকে শুধু অবকাঠামো নয়, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। তবে পাকিস্তানের সাথে ভূরাজনৈতিক টানাপোড়েনের পর এখন নতুন করে বাংলাদেশের সাথেও সম্পর্কে মরিচা ধরেছে ভারতের।

প্রতিবেশী দেশগুলোর সাথে এমন আচরণ ও রাজনীতিকে কেন্দ্র করে অসুস্থ প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি গড়ে তোলার বিষয়টি আইসিসি মেনে নিলেও, আইওসির ইতিহাস বলছে ভিন্ন কথা। তাই ভূরাজনৈতিক এই সমস্যাকে কেন্দ্র করে ভারত থেকে সরিয়ে কাতারকে ২০৩৬ অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link