স্টেইনের অদ্ভুতুড়ে উদযাপন!

উইকেট নেওয়ার পর এক অদ্ভুতুড়ে উদযাপনে মাতলেন ডেল স্টেইন। ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে স্টাম্পকে ক্রাচ বানিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটলেন। বোধহয় বোঝাতে চাইলেন, না আমি বুড়িয়ে যাইনি এখনও। ভেতরের স্বত্তা যে আজও যেকোন ব্যাটারকে গুড়িয়ে দিতে পারে এক লহমায়।

সেই চিরচেনা রান আপ, নিঁখুত রিলিজ, আর ব্যাটারের খেলা খতম। ডেল স্টেইনের চোখেমুখে আগ্রাসন, উইকেট তোলার পর বুনো উদযাপন। সে সময়টা ফুরিয়েছে ঠিকই, বয়সও বেড়েছে তবে ফুরিয়ে যাননি স্টেইন।

ওয়ার্ল্ড লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগে মহারাষ্ট্র টাইকুনসের হয়ে খেলছেন স্টেইন। এদিন দিল্লি ওয়ারিয়র্সের সাথে খেলতে নেমে ১৬১ রান তোলে তার দল। বড় রানের চাপ নিয়েই ব্যাটিংয়ে আসে দিল্লি, তবে সেই চাপের ওপর চাপ আরও চাপ বাড়িয়ে দেন স্টেইন।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে আগমন ঘটে স্টেইনের। ওভারের তৃতীয় বলেই ইয়োগেস টাকাওয়েলেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। আর সেই পুরনো দিনের মতো হাতকে মুস্টিবদ্ধ করে দৌড়াতে থাকেন। তবে এরপর যা করলেন তা সবাইকে তা নিতান্তই চোখে লেগে থাকার মতো ঘটনা বৈকি।

দৌড়ে গিয়ে স্টাম্প তুলে নিলেন এরপর সেই স্টাম্পকে বৃদ্ধ বয়সের লাঠি বানিয়ে ফেললেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটলেন কিছুক্ষণ। সতীর্থ, প্রতিপক্ষ কিংবা দর্শক সবাইকে এক আনন্দ উল্লাসে মাতালেন স্টেইন।

এদিন চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রান দিয়ে বাগিয়ে নিয়েছেন দুই উইকেট। যদিও দলকে হারতে হয়েছে শেষ পর্যন্ত। তবে সব ছাপিয়ে স্টেইনের উদযাপনটা দিনের সেরা ঘটনা হিসেবেই রয়ে গেছে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link