অপবাদ ঘোচানোর মিশনে সালমান!

পাওয়ার প্লে-তে রান তুলতে পারে না পাকিস্তান। এই অপবাদ ঘোচাতেই যেন সম্মুখসারীতে হাজির হলেন সালমান আলী আঘা। গা ঝাড়া দিয়ে উঠে তাণ্ডব চালালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ব্যাট হাতে নেমেই ডাউন দ্য উইকেটে গিয়ে চার আদায় করে নিলেন সালমান আলী আঘা, এরপরই ফিস্ট বাম্প। ওটা যে একটা স্টেটমেন্ট, আগ্রাসী হতে হবে, বিকল্প কিছু নেই। পুরোটা সময় ত্রাসের রাজত্ব কায়েম করে গেলেন সালমান, নাকানি-চুবানি খাওয়ালেন অস্ট্রেলিয়ার বোলারদের।

পাওয়ার প্লে-তে রান তুলতে পারে না পাকিস্তান। এই অপবাদ ঘোচাতেই যেন সম্মুখসারীতে হাজির হলেন সালমান আলী আঘা। গা ঝাড়া দিয়ে উঠে তাণ্ডব চালালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট শাহিবজাদা ফারহানের উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ফারহানের ফেরার পথ ধরেই মঞ্চে আগমন সালমানের। এরপরই সব আলো নিজের করে নিলেন তিনি।

পাওয়ার প্লে শেষে পাকিস্তানের স্কোরবোর্ডে আসল ৭২ রান। সালমান একাই করেছেন ৪৪। এরপরও দাপট চলেছে তাঁর। ২৫ বলেই ফিফটি আদায় করেন। শেষমেশ থামেন ৪০ বলে ৭৬ রানের এক অনবদ্য ইনিংস খেলে। যার স্ট্রাইক রেট ছিল ১৯০। হাঁকিয়েছেন আট চার আর চারটি ছক্কা।

বাবর আজমকে পেছনে হটিয়ে তিন নম্বরে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সালমান। উদ্দেশ্যটা যে পরিষ্কার, আগ্রাসন ধরে রাখতে হবে শুরু থেকেই। এই দায়িত্ব কে নেবে এমন প্রশ্নে নিজেই এসেছেন সবার আগে। জায়গা পরিবর্তন করে চ্যালেঞ্জও নিয়েছেন। তবে বৃথা যায় কিছুই। বিশ্বকাপের আগে সালমানের এমন আগ্রাসন তাই পাকিস্তানকে রাখবে স্বস্তিতে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link