ব্যাপক শাস্তি অপেক্ষায় পাকিস্তানের জন্য

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের পর, দেশটির ক্রিকেটের উপর ঝুলছে শাস্তির পেন্ডুলাম। কতটুকু শাস্তি, তার ব্যপ্তি কি- সেসব নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেক ঘটেছে।

বেশ একটা আত্মঘাতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের পর, দেশটির ক্রিকেটের উপর ঝুলছে শাস্তির পেন্ডুলাম। কতটুকু শাস্তি, তার ব্যপ্তি কি- সেসব নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেক ঘটেছে। কেননা ভারত-পাকিস্তান ম্যাচ মঞ্চস্থ না হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

ধারণা করা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি মাঠে না গড়ায়, সেক্ষেত্রে প্রায় ২০০ কোটি রুপি অর্থাৎ, বর্তমান মুদ্রা বিনিময়ের হার অনুসারে প্রায় ২২ মিলিয়ন ডলার লোকসানের মুখে পড়বে আইসিসি। সংস্থাটি নিজেদের এত বিপুল পরিমাণ অর্থক্ষতির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে না- সেটা ভাবা ভুল।

একটা ধারণা মানুষের মনে গেঁথে গেছে সাম্প্রতিক সময়ে। বিশ্বকাপ বা বৈশ্বিক কোন আসর আয়োজিত হয় ভারত-পাকিস্তান লড়াইকে মঞ্চস্থ করার উদ্দেশ্যে। কেননা দুই দলের সর্বোচ্চ দেখা যেন হয় এক টুর্নামেন্টে- সে চেষ্টাই থাকে গ্রুপ পর্বে দুই দলকে একই গ্রুপে রাখার মধ্য দিয়ে। কেননা একটা টুর্নামেন্টের প্রায় ৩৬ শতাংশ আয় হয় এই একটি ম্যাচকে ঘিরে।

অতএব এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বর্জনের ফলে পাকিস্তান ক্রিকেটের উপর শাস্তির খড়গ নেমে আসা খুবই স্বাভাবিক। প্রাথমিক শাস্তি হিসেবে, ব্রডকাস্টিং রাইটসের অর্থ জরিমানা করা হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেই ধারাবাহিকতায় আইসিসির বার্ষিক লভ্যাংশ প্রাপ্তি থেকেও বঞ্চিত হতে পারে পাকিস্তান। এখানেই শেষ নয়।

দেশটির ক্রিকেটের উপর আসতে পারে নিষেধাজ্ঞা। যার অর্থ দাঁড়ায় দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আন্তর্জাতিক আয়োজনে পাকিস্তানের অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে। পাশাপাশি, বিদেশি খেলোয়াড়দের উপর আরোপ হতে পারে নিষেধাজ্ঞা, মুখ থুবড়ে পড়তে পারে পাকিস্তান সুপার লিগ।

এত সব শঙ্কার মাঝেই পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার। এটা কি শুধুই বাংলাদেশের সাথে একাত্মতা ঘোষণা করা প্রতিবাদ? মোটেও নয়, আইসিসির দ্বিচারিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে পাকিস্তান। নিজেদের ক্রিকেটকে হুমকির মুখে ফেলে দিয়ে অন্যায়ের প্রতিবাদ বাংলাদেশ সাহস দেখিয়ে করেছে, সেই সাহসই উদ্বুদ্ধ করেছে পাকিস্তানকেও।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link