যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

চ্যাম্পিয়ন হতেই বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। যেখানে প্রথম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। রেড হট ফর্মে থাকা ভারতের জন্য প্রথম ম্যাচ জিততে খুব বেগ পাওয়ার কথা নয়। আসরের শুরুতেই নিজেদের শক্তিমত্তার জানান দিতে চাইবে সুরিয়াকুমার যাদবের দল। এই ম্যাচে কেমন হতে পারে ভারতের একাদশ, চলুন দেখে নেওয়া যাক।

ভারতের সবচেয়ে বড় শক্তি তাদের ওপেনিং জুটি। বিশেষ করে অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে ম্যাচ নিজেদের করে নেওয়ার কাজটা তিনিই করেন। এখানেও ব্যতিক্রম হবে না। তবে সঙ্গী হবেন কে, সাঞ্জু স্যামসন নাকি ইশান কিষান? দুরন্ত ফর্মে থাকার কারণে ইশানের নামটাই রাখা হবে একাদশে।

দলে ফিরেছেন তিলক ভার্মাও। ফিরেই ওয়ার্মআপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস। তাই তো তিন নম্বরে প্রথম পছন্দ তিনিই হতে পারেন। চারে সুরিয়াকুমার যাদব থাকবেন। তবে কৌশলে পরিবর্তন আনতে তিলকের সাথে জায়গা অদল বদল করতে পারেন।

তারপরেই শুরু হবে ভারতীয় অলরাউন্ডারদের আধিপত্য। ব্যাট হাতে শেষ ওভারগুলোতে বোলারদের মাথার ঘাম পায়ে ফেলার দায়িত্বটা সামলাবেন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। দেখা মিলবে স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলেরও। আর ফিনিশিংয়ের দায়িত্বে থাকতে পারেন রিঙ্কু সিং।

বোলারদের মধ্যে অক্ষরের সাথে স্পিন বিভাগটা সামলাবেন বরুণ চক্রবর্তী। বরাবরের মতোই পেস বোলিং বিভাগের নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। বুমরাহর সাথে ফাস্ট বোলিংয়ের জন্য কোচ ভরসা রাখতে পারেন আর্শদ্বীপ সিং-এর ওপর। সাথে হার্দিক-দুবেরা তো থাকছেনই।

সব মিলিয়ে  ভারতের সম্ভাব্য একাদশঃ  অভিষেক শর্মা, ইশান কিশান, তিলক ভার্মা, সুরিয়াকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ এবং আর্শদ্বীপ সিং।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link