শ্রীলঙ্কার ম্যাচ বয়কট করছে ভক্তরা

সদ্য শুরু হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ সহ-আয়োজক দেশ হয়েও নিজ দলের প্রতি অনীহা দেখা দিয়েছে শ্রীলঙ্কার ভক্তদের মনে। সোশ্যাল মিডিয়া জুড়ে দেওয়া হচ্ছে ম্যাচ বয়কটের ডাক। তবে লঙ্কানদের বয়কটটা কোনো ভূরাজনৈতিক টানাপোড়েনের কারণে নয়, বিশ্বকাপ স্কোয়াড পছন্দ মতো না হওয়ার কারণেই লঙ্কানদের এই প্রতিবাদ।

সদ্য শুরু হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ সহ-আয়োজক দেশ হয়েও নিজ দলের প্রতি অনীহা দেখা দিয়েছে শ্রীলঙ্কার ভক্তদের মনে। সোশ্যাল মিডিয়া জুড়ে দেওয়া হচ্ছে ম্যাচ বয়কটের ডাক। তবে লঙ্কানদের বয়কটটা কোনো ভূরাজনৈতিক টানাপোড়েনের কারণে নয়, বিশ্বকাপ স্কোয়াড পছন্দ মতো না হওয়ার কারণে।

স্বাগতিক দেশ হিসেবে স্বাভাবিকভাবেই এবারের বিশ্বকাপকে ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তদের। প্রত্যাশা অনুযায়ী খেলে দীর্ঘদিনের ট্রফি খরা কাটানোর স্বপ্নেও বিভোর ছিল তারা।

তবে স্কোয়াড ঘোষণায় ভক্তদের সেই স্বপ্ন যেন অঙ্কুরেই বিনষ্ট করে দিলেন নির্বাচকেরা। পারফর্মারদের প্রাধান্য না দিয়ে নজর দেওয়া হয়েছে বড় নাম কিংবা তারকা খেলোয়াড়দের দিকে।

মাহিশ থিকসানা কিংবা কুশল পেরেরাদের মতো ক্রিকেটারদের ফর্ম না থাকা সত্ত্বেও কেবলমাত্র অভিজ্ঞতার দোহায় দিয়ে নেওয়া হয়েছে। জেফরি ভেন্ডারসদের মতো তরুণদের করা হয়নি যথাযথ মূল্যায়ন।

প্রত্যাশা অনুযায়ী স্কোয়াড না হওয়ায় বিশ্বকাপ ম্যাচ দেখতে না যাওয়ারও সিদ্ধান্ত নিচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা। বলা হচ্ছে, এই স্কোয়াডে খেলোয়াড়দের ম্যাচ দেখতে টিকিটের মূল্য ব্যয় না করে দান করে দেওয়ার কথা।

সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের তোপের মুখে পড়ছেন দলের নির্বাচকেরা। এমন স্কোয়াড দেওয়ার চাইতে ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভাকে নিজেই খেলার কথাও বলছেন দেশটির ক্রিকেট ভক্তরা।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link