কে এই শ্যাডলি শ্যাল্কউইক?

ভারত কিংবা পাকিস্তান - দুই দলের সাথেই বল হাতে যেন অগ্নিস্ফুলিঙ্গ ঝড়ালেন যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি শ্যাল্কউইক। দুই ম্যাচে আট উইকেট নিয়ে টুর্নামেন্টে এখন অবধি বল হাতে সবচেয়ে সফল নামটি তারই।

ভারত কিংবা পাকিস্তান – দুই দলের সাথেই বল হাতে যেন অগ্নিস্ফুলিঙ্গ ঝড়ালেন যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি শ্যাল্কউইক। দুই ম্যাচে আট উইকেট নিয়ে টুর্নামেন্টে এখন অবধি বল হাতে সবচেয়ে সফল নামটি তারই।

বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া এই ক্রিকেটারের শিকড় কিন্তু সুদূর দক্ষিণ আফ্রিকায়। ১৯৮৮ সালের পাঁচ আগস্ট কেপটাউনে জন্মগ্রহণ করেন এই অলরাউন্ডার। বাঁহাতে ব্যাটিং আর ডানহাতে মিডিয়াম ফাস্ট বোলিংয়ে দক্ষ শ্যালকউইক দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ঈগলসের হয়ে ২০০৮ সালে প্রথমশ্রেণীর ক্রিকেটে পদার্পণ করেন।

২০২৪ সালের এপ্রিলে কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় তার। বর্তমানে মেজর লিগ ক্রিকেটে তিনি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন।

প্রথম ম্যাচের শুরু থেকেই ভারতের ওপর আধিপত্য বিস্তার করতে থাকে যুক্তরাষ্ট্র। তবে ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে শ্যাল্কউইক যা দেখালেন, তা যেন রীতিমতো বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল ভারতীয় সমর্থকদের মনে। এক ওভারেই ফেরান ইশান কিষাণ, তিলক ভার্মা ও শিবম দুবেকে। ব্যাক্তিগত চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট।

ভারত পেরিয়ে শ্রীলঙ্কা গেলেও থেমে থাকেনি শ্যাল্কউইক। কলোম্বোতে পাকিস্তানের বিপক্ষে দলের অন্য বোলারেরা যেখানে ব্যর্থ, সেদিনও নিয়ন্ত্রিত বোলিং পরিলক্ষিত হয় শ্যাল্কউইকেটের স্পেলে। ড্রেসিং রুমে ফেরান সায়িম আইয়ুব, সালমান আঘা, শাদাব খান ও ফাহিম আশরাফের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের।

দুই ম্যাচেই নেমে ২৫ রান দিয়ে চারটি করে উইকেট তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই পেসার। টুর্নামেন্টে এখন অবধি মাত্র ৬.২৫ রান প্রতি এক উইকেট তুলেছেন তিনি। বিশ্ব আসরে বল হাতে ভারত-পাকিস্তানের মতো পরাক্রমশালী দেশগুলোর বিপক্ষে তার এই পারফরম্যান্স স্বাভাবিকভাবেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেটমহলে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link