লাহোর কালান্দার্সের বাংলাদেশপ্রীতি

লাহোর কালান্দার্সের যেন বরাবরই বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি ঝোঁক কিছুটা বেশি। শুরু থেকেই পাকিস্তান সুপার লিগের(পিএসএল) অন্যান্য দলগুলোর তুলনায় লাহোরই বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বাড়তি আগ্রহ দেখিয়ে এসেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে পিএসএল ২০২৬-এর নিলামেও।

লাহোর কালান্দার্সের যেন বরাবরই বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি ঝোঁক কিছুটা বেশি। শুরু থেকেই পাকিস্তান সুপার লিগের(পিএসএল) অন্যান্য দলগুলোর তুলনায় লাহোরই বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বাড়তি আগ্রহ দেখিয়ে এসেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে পিএসএল ২০২৬-এর নিলামেও।

২০১৬ সালে সর্বপ্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। তবে কাঁধের ইঞ্জুরির কারণে ঐ আসরে পিএসএল খেলা হয়নি ফিজের। পরবর্তীতে ২০১৭-১৮’র আসরে আবারও তাকে দলে ভেড়ায় লাহোর। সেই আসরে পাঁচ ইনিংসে চার উইকেট নিয়েছিলেন তিনি।

পিএসএল এর ২০২০ সালের আসরে দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে তামিম ইকবালকে দলে ভিড়িয়েছিল লাহোরের এই ফ্র‍্যাঞ্চাইজিটি। সেই আসরে তিন ইনিংস খেলতে নেমে ২৭.৬৬ গড়ে ৮৩ রান করেছিলেন তামিম।

পরের আসরেই লাহোর কালান্দার্স বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করে। তবে ঘরোয়া লিগের সূচি থাকায় এনওসি জটিলতায় সেই আসরে লাহোরের জার্সি গায়ে জড়ানো হয়নি সাকিবের। কিন্তু সর্বশেষ ২০২৫ পিএসএলের মাঝে ড্যারেল মিশেলের ইঞ্জুরিতে টুর্নামেন্টের মাঝেই দলে নেওয়া হয় সাকিবকে।

সেই আসরে লাহোরের জার্সিতে দেখা মেলে রিশাদ হোসেনেরও। আসর জুড়েই অন্য স্পিনারদের তুলনায় বেশি ঘূর্ণনে বল করার ফলে সবার নজর কেড়েছিল রিশাদ। সাত ম্যাচে বল করতে নেমে ১৩ বার ড্রেসিং রুমে ফিরিয়েছেন ব্যাটারকে। প্লে অফে দলের সাথে যোগ দেন আরেক বাংলাদেশি তারকা মেহেদী হাসান মিরাজ।

২০২৬ সালের আসরেও যেন সেই ধারাবাহিকতা বজায় রাখল লাহোর। ক্রিকেট বিশ্বে এক প্রকার আলোড়ন সৃষ্টি করে আইপিএল থেকে ফিজকে বাদ দেওয়া হলে, সেই সুযোগ লুফে নেয় লাহোর। সরাসরি সাইনিংয়ে প্রায় ছয় কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির বিনিময়ে ফিজকে নিজেদের করে নেয় দলটি।

নিলামে বসেও যেন থেমে থাকেনি লাহোরের বাংলাদেশপ্রীতি। নিলাম থেকে বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমনকে ৬০ লাখ পাকিস্তানি রুপির বিনিময়ে দলে যুক্ত করেছে লাহোর কালান্দার্স।

মার্চ মাসের ২৬ তারিখ থেকে পর্দা উঠবে পিএসএল ২০২৬ এর এই আসরের। মুস্তাফিজ ও ইমনকে দলে নেওয়ার প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই বাংলাদেশি সমর্থকদের বাড়তি সমর্থন পেতে যাচ্ছে লাহোর।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link