ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ ফেরানোর পরামর্শ

'ভারত-পাকিস্তান' শব্দবন্ধটি উচ্চারিত হওয়া মাত্রই মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে ওঠে আবেগ, রাজনীতি আর কোটি ভক্তের রুদ্ধশ্বাস অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে দীর্ঘ জটিলতা কাটার পর এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। 

‘ভারত-পাকিস্তান’ শব্দবন্ধটি উচ্চারিত হওয়া মাত্রই মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে ওঠে আবেগ, রাজনীতি আর কোটি ভক্তের রুদ্ধশ্বাস অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে দীর্ঘ জটিলতা কাটার পর এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ভারত-পাকিস্তান দ্বৈরথকে আবারও পূর্ণাঙ্গ রূপ দিতে তিনি বেছে নিয়েছেন লাল বলের ফরম্যাটকে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তান গত ১৯ বছর ধরে পারস্পরিক কোনো টেস্ট সিরিজ খেলেনি। সর্বশেষ সিরিজটি হয়েছিল ২০০৭ সালে।

পাকিস্তান সরকার আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ার পর ভন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ পোস্ট করেন, ”এটি প্রতিযোগিতা এবং ক্রিকেটের জন্য দারুণ খবর। আমাদের যেকোনোভাবে শীঘ্রই তাদের মধ্যে একটি টেস্ট সিরিজ দেখা দরকার। ৩ ম্যাচের সিরিজ আয়োজনের জন্য যুক্তরাজ্য একটি দুর্দান্ত জায়গা হতে পারে।”

তার এই পোস্টের ফলে আবারও নতুন করে আলোচনায় এসেছে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনের বিষয়টি। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হলেও ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ক্ষেত্রে আইসিসির চূড়ান্ত ক্ষমতা নেই।

আইসিসির সদিচ্ছা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দুই দেশের সরকারকে। কেবলমাত্র দুই পক্ষের যৌথ সম্মতিতেই এই লড়াই দেখা সম্ভব।

আইসিসিও নিশ্চিতভাবেই দুই হস্তভরে লুফে নিতে চাইবেন এই সুযোগ। কেননা, ভারত-পাকিস্তান ম্যাচ এখন ক্রিকেট অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, পর্যটন সবকিছুতেই এই ম্যাচ বিশাল প্রভাব ফেলে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link