বিপদে আয়ারল্যান্ডের ভরসা লরকান টাকার!

৫১ বলে ৯৪ রানের হার না মানা এক ইনিংস। লরকান টাকার শোড হিজ ক্লাস। একপ্রান্তে যখন সতীর্থ হাল ছেড়ে দিয়েছে ঠিকই তখন বীর দর্পে ক্রিজে থাকলেন। ওমানের বোলারদের সামনে এক দেয়াল তুলে দাঁড়িয়ে গেলেন। আর শেষটাতে খাদের কিনারা থেকে আয়ারল্যান্ডকে উঠিয়ে স্কোরবোর্ডে এনে দিলেন আসরের সর্বোচ্চ রান, ২৩৫।

৬৪ রানে তখন চার উইকেট হারিয়ে ফেলেছে আইরিশরা। একটা লড়াকু পুঁজি সংগ্রহ করায় তখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়ে। কে ধরবে হাল? এমন সময় উইকেটে এলেন টাকার। কোন তাড়াহুড়ো নেই, ভুলের খাতাটা ড্রেসিংরুমেই ফেলে এসেছেন। চোখে-মুখে একটাই কথা, পাড়ি দিতে হবে কঠিন পথ।

গ্রেথ ডিলেনিকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন মাঝপথে। ওখান থেকেই শুরু হলো এক ভয়াবহ ধংসযজ্ঞ। যা মুহূর্তেই নিঃশেষ করে দিল ওমানের স্বপ্ন। কোনরকম সুযোগই পেল না তারা।

ঝড়ো ফিফটির পর ডিলেনি বিদায় বললেন ঠিকই। তবে অবিচল টাকার তখন ফিফটি পেরিয়ে রুদ্ররূপ ধারণ করেছে। ১৮ তম ওভার সেই প্রতিফলন দেখাল। মোহাম্মদ নাদিমের এক ওভারেই আদায় করলেন ২৬ রান। তাতেই লড়াকু পুঁজির আশা ছাপিয়ে রানের পাহাড় গড়ার পথে অগ্রসর হয়েছে আয়ারল্যান্ড।

শতক তখন হাতছোঁয়া দূরত্বে। তবে ছয় রানের আক্ষেপ নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হয়েছে তাঁকে। এই আক্ষেপের দায় কিছুটা সতীর্থ জর্জ ডকরেলকে দিতেই পারেন টাকার। ৯ বলে ৩৫ রানের ঝড় চালিয়েছেন তিনি। শেষ সময়ে আর স্ট্রাইকই পাননি টাকার। তবে তাতে আফসোস থাকার কথা নয়। ততক্ষণে ২৩৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। যার নেপথ্যে টাকার।

আয়ারল্যান্ড দলগত এক তান্ডব চালিয়ে প্রতিপক্ষের উপর। তবে এই সাহসটার জন্ম দিয়েছেন টাকার। বিপর্যয়ে মাঝে তিনিই সর্বপ্রথম দেখিয়েছেন উতরে যাওয়ার পথ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link