ফেব্রুয়ারিতেই সাকিব ফিরছেন দেশে

বেশ কয়েক দফা সাকিবকে ঘিরে সৃষ্টি হয়েছিল গুঞ্জন। রাজনৈতিক পটভূমির পালাবদলের বলি হয়ে সাকিব রীতিমত চলে গিয়েছিলেন নির্বাসনে।

খুব শীঘ্রই সাকিব আল হাসান ফিরছেন দেশে। গুঞ্জনের পালে লেগেছে নতুন হাওয়া। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই হয়ত সাকিবকে দেখা যাবে দেশের মাটিতে। সমূহ সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে সাকিবের হবে স্বদেশ প্রত্যাবর্তন। দিনটা হতে পারে ২৮ ফেব্রুয়ারি।

বেশ কয়েক দফা সাকিবকে ঘিরে সৃষ্টি হয়েছিল গুঞ্জন। রাজনৈতিক পটভূমির পালাবদলের বলি হয়ে সাকিব রীতিমত চলে গিয়েছিলেন নির্বাসনে। তাকে জাতীয় দলে ফেরানোর আন্দোলনও একটা পর্যায়ে স্তিমিত হয়ে গেছে। কিন্তু সাকিব কখনোই হাল ছাড়েননি। নানা জায়গায় তিনি ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন কোন প্রকার দ্বিধা ছাড়াই।

 

এমনকি কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছিল সাকিবকে দলে নেওয়ার কথা বিবেচনা করছে বোর্ড। তিনি যদি ফিট থাকেন, পরিস্থিতি যদি অনুকূলে থাকে তবে সাকিবকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। সেই কথার রেশ ধরেই, বর্তমান পরিস্থিতিতে সাকিব কেন্দ্রিক আলোচনা আবারও নতুন সুরে আওয়াজ তুলতে শুরু করেছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই মূলত আশার আলো দেখতে শুরু করেছেন সাকিব ভক্তরা। ফেব্রুয়ারির শেষ নাগাদ তিনি দেশে ফিরে আইনি যত জটিলতা রয়েছে তা সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি নিজের ফিটনেস ও অনুশীলন চালিয়ে যাবেন। এরপর হয়ত তাকে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েও যেতে হতে পারে।

জাতীয় দলে বিবেচনার ক্ষেত্রে ফিটনেস হতে পারে মূল বিবেচ্য বিষয়। তবে তিনি যেহেতু নানা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়িয়েছেন সাম্প্রতিক সময়ে, ফিটনেস অন্তঃরায় হওয়ার কথা নয়। তার পারফরমেন্সকে বিচার করার উপায় হতে পারে আসন্ন পাকিস্তান সিরিজ। সেখানে তিনি কেমন করেন, তার উপরই নির্ভর করবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও সাকিব খেলবেন কি-না।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link