পায়ের তলার মাটি খুঁজে পেয়েছেন টম ব্যান্টন!

২০১৯-এ টি-টোয়েন্টির পাড়ায় প্রথম দেখা যায় তাঁকে। ঢালাওভাবে বিজ্ঞপ্তি দেয় ইংল্যান্ড, আসছে মারকুটে এক নাম। যিনি ওপেনিংয়ে নেমেই প্রতিপক্ষের বিপক্ষে ঝড় তুলবেন। দুই-একটা ঝড়ো ইনিংস সেই বিজ্ঞপ্তির প্রতি সুবিচার করলেও টম ব্যান্টনের ব্যাটে ধারাবাহিকতার অভাব দেখা দেয়। ফলাফল ২০২০ সাল নাগাদ আড়ালে চলে যান।

টম ব্যান্টনের আগমনটা বিধ্বংসী ব্যাটারের তকমা গায়ে জড়িয়ে। তবে সময়ের সাথে সাথে পায়ের তোলার মাটি একটু একটু করে ধসে পড়েছে। তাই তো টি-টোয়েন্টি ক্যারিয়ারটা উত্থান-পতনের এক প্রতিচ্ছবি। তবে ইংল্যান্ডের দূর্দিনে সেই টম ব্যান্টনই ভরসা হয়ে এলেন ইংল্যান্ডের জন্য। স্কটল্যান্ডের বিপক্ষে এক হার না মানা ইনিংস খেলে জানান দিলেন তিনি বড় মঞ্চের নায়ক।

২০১৯-এ টি-টোয়েন্টির পাড়ায় প্রথম দেখা যায় তাঁকে। ঢালাওভাবে বিজ্ঞপ্তি দেয় ইংল্যান্ড, আসছে মারকুটে এক নাম। যিনি ওপেনিংয়ে নেমেই প্রতিপক্ষের বিপক্ষে ঝড় তুলবেন। দুই-একটা ঝড়ো ইনিংস সেই বিজ্ঞপ্তির প্রতি সুবিচার করলেও টম ব্যান্টনের ব্যাটে ধারাবাহিকতার অভাব দেখা দেয়। ফলাফল ২০২০ সাল নাগাদ আড়ালে চলে যান।

ফিরে আসার তাড়না ছিল তাঁর ভেতর। চুপিসারে চর্চা চালিয়ে যান, দুর্বল জায়গাগুলো ভরাট করতে থাকেন পরিশ্রম করে। ফলস্বরূপ দুই বছরের বিরতি কাটিয়ে আবারও ফিরে আসেন ইংল্যান্ডের জার্সি গায়ে। এবার পজিশন বদলে পরিণত হয়েছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। তবে ওই যে ঝড়ো ব্যাটারের ট্যাগটা মুছে যায়নি আর।

৩০ ইনিংসে ২৭ গড়ে ৬০৮ রান। ব্যান্টনের প্রতিভার পরিপূরক স্বাক্ষর হতে পারেনি এই পরিসংখ্যান। তবে ১৫২ স্ট্রাইক রেটটা জানায় দেয় বোলারদের ঘুম হারাম করতে সদা প্রস্তুত তাঁর ব্যাট। সেটারই এক ঝলক বিশ্বকাপের মঞ্চে দেখালেন ব্যান্টন।

স্কটল্যান্ড যখন চোখ রাঙানি দিচ্ছে ইংল্যান্ড শিবিরে, সমীকরণটা যখন হারলেই বিশ্বকাপ মিশন শেষ, তখনই ঢাল হয়ে দাঁড়ালেন। শঙ্কার মেঘ সরিয়ে আলোর বিকিরণ ঘটালেন। ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলে দাঁড়িয়ে থেকে দলের জয় নিশ্চিত করলেন।

ব্যান্টনের এই ইনিংসটা তাই একটা স্টেটমেন্ট, তিনি একেবারে হারিয়ে যাওয়ার জন্য আসেননি। ২৭ বছর বয়সে ব্যান্টনের টি-টোয়েন্টি ক্যারিয়ারটা অতটা সমৃদ্ধ নয় ঠিকই, তবে উত্থান-পতনের মাঝেও অন্ধকারে আলোর মশাল হাতে এগিয়ে এসেছেন দলের বিপদের দিনে, এটাই বা কম কি!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link