বৃষ্টি এলে সেমিফাইনালের সমীকরণ কী দাঁড়াবে?

গ্রুপ পর্ব এবং সুপার এইটের উত্তেজনা শেষে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন সেমিফাইনালে গড়িয়েছে। প্রথম সেমিফাইনালে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। পর দিনই দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে ইংলিশরা। প্রশ্ন এখন, যদি মেঘের আড়ালে ঢাকা পড়ে ক্রিকেটীয় রোমাঞ্চ, তবে সমীকরণ কী দাঁড়াবে?

​প্রকৃতি বিরূপ হলে আইসিসির নিয়মের বেড়াজালে নির্ধারিত হবে ভাগ্য। যদি ম্যাচের দিন বৃষ্টি বাগড়া দেয়, তবে ম্যাচটির জন্য রাখা হয়েছে একটি ‘রিজার্ভ ডে’ বা সংরক্ষিত দিন। আম্পায়াররা আপ্রাণ চেষ্টা করবেন অন্তত পাঁচ ওভারের একটি খেলা মাঠে গড়ানোর জন্য। এই উদ্দেশ্যে প্রথমদিন অতিরিক্ত ৯০ মিনিট এবং সংরক্ষিত দিনে অতিরিক্ত ১২০ মিনিট সময় হাতে রাখা হয়েছে।

যদি সংরক্ষিত দিনেও বৃষ্টির দাপটে খেলা শুরু করা সম্ভব না হয় এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়, তবে কপাল পুড়বে ভারত এবং নিউজিল্যান্ডের।  আইসিসির নিয়ম অনুযায়ী, এক্ষেত্রে দেখা হবে সুপার এইট পর্বের পয়েন্ট টেবিল।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা – উভয় দলই তিনটি করে জয় নিয়ে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন ছিল। তাদের পয়েন্টও তাই ছয় করে। অন্যদিকে তিন ম্যাচে দুই জয় নিয়ে সেমিফাইনালে পা রাখায়, ভারতের পয়েন্ট ছিল চার। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে এক জয় নিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করেছিল কিউইরা।

ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার অর্থ হলো পয়েন্ট টেবিলের শ্রেষ্ঠত্বের বিচারে ভারত কিংবা নিউজিল্যান্ডের বাদ পড়া। এমনকি যদি দুটি সেমিফাইনালই বৃষ্টির জলে ভেসে যায়, তবে সুপার এইটের শ্রেষ্ঠত্ব বজায় রেখে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link