চোটের কথা লুকিয়েছেন বাবর–ফখররা!

কেন নেই বাবর আজম? ব্যর্থতার শাস্তি, নাকি বিশ্রাম, এই প্রশ্নেই গত কয়েকদিন ধরেই সরগরম ক্রিকেট অঙ্গন। প্রথমে শোনা গিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তাকে বিশ্রামে রাখা হয়েছে। কিন্তু সেই গল্পে নতুন মোড় এনে দিলেন পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ,  তিনি জানালেন ভিন্ন তথ্য, বাবর আজম আসলে চোটে ভুগছেন।

বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর বাবরের ফিটনেস পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষাতেই ধরা পড়ে চোটের সমস্যা। আকিব জাভেদের ভাষায়, বাবরের যে চোট, তাতে শুধু বাংলাদেশ সিরিজই নয়, পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টও খেলতে পারবেন না তিনি।

শুধু বাবরই নন, পাকিস্তানের আরেক অভিজ্ঞ ব্যাটার ফখর জামানও আছেন চোটের তালিকায়। আর এখানেই তৈরি হয়েছে নতুন রহস্য। কারণ নির্বাচকদের দাবি, বিশ্বকাপ চলাকালীন এই দুই ক্রিকেটারের চোটের ব্যাপারে তাদের কিছুই জানানো হয়নি।

এই ঘটনাকে ঘিরে তাই প্রশ্ন তুলেছেন আকিব জাভেদ নিজেই। তার বক্তব্য, বিশ্বকাপ শেষ হওয়ার পরই হঠাৎ করে কীভাবে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের খবর সামনে এলো, তা খতিয়ে দেখা উচিত।

এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তদন্তের অনুরোধও জানিয়েছে নির্বাচক কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক, সরফরাজ আহমেদ এবং আসাদ শফিক।

আকিবের প্রশ্নটা আরও গভীর, যদি পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠত, তাহলে কি এই খেলোয়াড়রা তখনও ‘আনফিট’ থাকতেন?

বাংলাদেশ সফরে পাকিস্তান দল যে অনেকটাই পরীক্ষামূলক, সেটাও স্পষ্ট। তবে আকিব জাভেদ জানিয়েছেন, এটি হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। বিশ্বকাপের আগেই পরিকল্পনা ছিল বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল না পাঠানোর। তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অর্থাৎ, একদিকে চোট, অন্যদিকে পরিকল্পিত দল গঠন—এই দুই কারণ মিলিয়েই বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে দেখা যাচ্ছে না বাবর আজমকে। তবে প্রশ্নটা এখনও রয়ে গেছে—বিশ্বকাপ চলাকালীন যদি সত্যিই চোটে ভুগে থাকেন বাবর ও ফখর, তাহলে সেটা আগে জানা গেল না কেন?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link