বল টেম্পারিং কৌশল ছাড়তে পারেনি পাকিস্তান!

ফখর জমানের বল টেম্পারিং কাণ্ড শুধু একটি ম্যাচের নয়, পুরো পাকিস্তানি ক্রিকেট ইতিহাসের একটি পুরনো অধ্যায়কে সামনে নিয়ে এসেছে। সেই সাথে   একটা পুরনো প্রশ্নকে সামনে এনেছে ১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে ভারতের বিপক্ষে পাকিস্তান যে দাপট দেখাত তাঁর পেছনের রহস্য কি তবে এই বল টেম্পারিং? 

ফখর জমানের বল টেম্পারিং কাণ্ড শুধু একটি ম্যাচের নয়, পুরো পাকিস্তানি ক্রিকেট ইতিহাসের একটি পুরনো অধ্যায়কে সামনে নিয়ে এসেছে। সেই সাথে   একটা পুরনো প্রশ্নকে সামনে এনেছে ১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে ভারতের বিপক্ষে পাকিস্তান যে দাপট দেখাত তাঁর পেছনের রহস্য কি তবে এই বল টেম্পারিং?

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক টেস্টে তারা জিতেছে ১২টি ম্যাচ, যেখানে  ভারতের জয়সংখ্যা নয়টি। ওয়ানডেতেও আধিপত্য দেখিয়েছে পাকিস্তান। কিন্তু চলতি শতাব্দীতে ভারত অনেক এগিয়ে। টেস্ট সিরিজ হয়নি ২০০৭-০৮ থেকে, ওডিআই দ্বিপাক্ষিক হয়নি ২০১২-১৩ থেকে। মুখোমুখি হওয়ার একমাত্র সুযোগ আসে আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ-এ। সেখানেও ভারত প্রায় সবসময় জিতেছে।

তাহলে পাকিস্তান কীভাবে অতীতের অনেক ম্যাচ জিতেছে? শুধু প্রতিভা নয়, বড় এক ‘গোপন কৌশল’ কাজ করেছে, সেটি বল টেম্পারিং। শারজাহর শুকনো পিচে পাকিস্তানি বোলাররা বলকে এমনভাবে ঘুরাতো যে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের হতবাক হতে হতো।

সেই সময়ের পাকিস্তানি ক্রিকেটাররা বলকে ঘষত, আর ম্যাচে সুবিধা নিত। ক্যামেরা কম থাকায় ধরাও যেত না। শাহিদ আফ্রিদি, আখতার, ইউনূস, আজহার মাহমুদ, সবাই কখনও না কখনও শাস্তি ভোগ করেছেন।

আমের সোহেল একবার বলেছিলেন, ‘আমরা যখন জিততে চাইতাম, শুধু তাই করতাম। বল তখন দারুণ ঘুরত। আমাদের টেকনিক ছিল শূন্য।’ অর্থাৎ, জয় পেতে বলকে নিজের নিয়ন্ত্রণে আনা ছিল তাদের প্রধান কৌশল।

আজকাল আইসিসি বল টেম্পারিংকে কঠোরভাবে দমন করছে। ২০১৮ সালের অস্ট্রেলিয়ার স্যান্ডপেপার কাণ্ডে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যাঙ্করাফ, তাদের সবাই কঠোর শাস্তির মুখোমুখি হয়েছেন।

ফখর জমানের ঘটনা মনে করিয়ে দেয়, পাকিস্তান তাদের পুরনো ‘কৌশল’ ছাড়তে পারেনি। পাকিস্তানও বল টেম্পারিং-এর ধারাকে সহজে পরিবর্তন করতে পারেনি।

পুরনো দিনে শারজাহর মাঠে তারা দাপট দেখাত, আজ সেই দাপট নেই। কারণ বিশ্ব ক্রিকেট কঠোর হয়ে গেছে। এখন শুধু প্রতিভা, নিয়ম এবং পরিশ্রমই ম্যাচ জেতাবে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link