রিজভির ব্যাটে ভর করে দিল্লির জয়!

টার্গেট খুব বেশি না, তবে শুরুতেই বেশকিছু ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। সেই ধাক্কা সামলে নেন ইমপ্যাক্ট সাব সামির রিজভি। ইমপ্যাক্টফুল ইনিংস খেলে দলকে এনে দেন ছয় উইকেটের স্বস্তির জয়। 

টার্গেট খুব বেশি না, তবে শুরুতেই বেশকিছু ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। সেই ধাক্কা সামলে নেন ইমপ্যাক্ট সাব সামির রিজভি। ইমপ্যাক্টফুল ইনিংস খেলে দলকে এনে দেন ছয় উইকেটের স্বস্তির জয়।

 এদিন টস জিতে শুরুতে বল করাটা দিল্লি ক্যাপিটালসের জন্য যে ভুল সিদ্ধান্ত হয়নি তা বোঝা গেছে শুরুতেই। লখনৌ সুপার জায়ান্টস কাপ্তান ঋষাভ পান্ত ওপেন করতে নামলেও তাকে পড়তে হয়েছিল রানআউটের ফাঁদে।

বড় কিছু কোনো ব্যাটারের কাছ থেকেই দেখা যায়নি।নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে লক্ষ্ণৌ এর। ছোটোখাটো কিছু ইনিংসে ভর করে ইনিংসের ৮ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে তাদের জমা সাকুল্যে ১৪১।

তাড়া করতে নেমে অক্ষর প্যাটেলের দলের শুরুটা ভালো হয়নি। প্রথম বলেই ফিরে গেছেন লোকেশ রাহুল। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলতে হয় দিল্লিকে।

এরপর অবশ্য আর বেশি কষ্ট করতে হয়নি। সামির রিজভি আর ট্রিস্টান স্টাবস বড় জুটি গড়ে দলের জয়ের পথটা করে দিয়েছেন বেশ সহজ। রিজভি তুলে নেন নিজস্ব অর্ধশতকও।

শেষ পর্যন্ত আর উইকেট হারাতে হয়নি দিল্লিকে। রিজভির ৭০ রানে ভর করে ১৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় দিল্লি ক্যাপিটালস।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link