নাহিদের বিবর্ণ অভিষেক!

অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ রানার অভিষেক। শুধু পিএসএল নয়, যেকোন ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই নাহিদের প্রথম পদচারণা। প্রত্যাশা তাই একটু বেশি ছিল, তবে চাপটা বোধহয় নিতে পারেননি বাংলাদেশের এই গতি তারকা, উইকেটের ডালায় যে প্রাপ্তিযোগ ঘটেনি।

পেশোয়ার জালমির হয়ে নিজের প্রথম ওভারটাই বাজে গিয়েছে নাহিদের। খরচ করেন ১৩ রান। নিজের পরের ওভারে দেন খরচা নয়। ইনিংসের ১৮তম ওভারে আবার তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক। আগের দুই ওভারের তুলনায় ভালো করলেও উইকেট পাননি, দেন আট রান।

ব্যাটারদের জন্য তেমন সহায়ক উইকেট না হলেও নাহিদ রানা খুব একটা সুবিধা করতে পারেননি। অগত্যা তাঁকে দিয়ে ফুল কোটা করাননি বাবর আজম। প্রথম সুযোগটা পেলেও নিজের প্রতিভার ঝলকটা তাই দেখানো হলো না গতি দানবের।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ কিংসম্যান ইফতিখার আহমদ আর সুফিয়ান মুকিমের সামনে দাঁড়াতে পারেনি। অলআউট হওয়ার আগে সংগ্রহ করে মাত্র ১৪৫ রান। যদিও আরেক বাংলাদেশি শরিফুল ইসলামও বল হাতে ভেলকি দেখাতে পারেননি। দুই ওভারে দিয়েছেন ২১ রান।

জবাবে তাড়া করতে নেমে পেশোয়ার জালমি পুরো বিশ ওভার খেলে লক্ষ্য স্পর্শ করে। অধিনায়ক বাবর করেন সর্বোচ্চ ৪৩ রান। ছয় উইকেট হারালেও পেশোয়ারের জয় এসেছে অনায়াসেই।

নিজের প্রথম পিএসএল ম্যাচটা রাঙাতে পারলেন না নাহিদ রানা। গতিময় বোলিং করলেও প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। বিবর্ণ দিন কাটালেও নাহিদের জন্য একমাত্র স্বস্তির বিষয়, তাঁর দলের জয়।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link