অনন্য রেকর্ড বঞ্চিত শান্ত

সর্বশেষ ১১ ইনিংসে তিনি সেঞ্চুরি পেয়েছেন চারটা, হাফ সেঞ্চুরি দুু’টো। এবারও নোমান আলীর বিপক্ষে মিরপুরে রিভিউ নিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। তবে, সেই আশায় গুড়েবালি।

অমরত্বের দুয়ারে দাঁড়িয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু, নোমান আলীর এক বেরসিক ডেলিভারিতে সব শেষ করে দিল। মাত্র ১৩ টি রানের জন্য ঐতিহাসিক রেকর্ড বঞ্চিত হয়ে গেলেন বাংলাদেশের অধিনায়ক।

এর আগে ক্রিকেট ইতিহাসের মাত্র তিন জন ব্যাটার টেস্টের দুই ইনিংসেই তিনবার করে সেঞ্চুরি করেছেন। তারা হলেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। সেই তালিকায় নাম লেখাতে পারতেন নাজমুল হোসেন শান্তও, গ্রেটনেসের অনন্য এক ক্লাবে ঢুকে যেতে পারতেন তিনি।

তবে, মাত্র ১৩ রানের জন্য এই দফায় সেই সুযোগ হাতছাড়া হল তাঁর। পাকিস্তানের বিপক্ষে পঞ্চম দিনের প্রথম সেশনে আউট হলেন ৮৭ রান করে। ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি।

এর আগে আফগানিস্তানের সাথে ২০২৩ সালে এবং ২০২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। সেঞ্চুরি না করলেও সাম্প্রতিক সময়ে অধিনায়ক শান্তর ব্যাট বেশ রানপ্রসবা।

সর্বশেষ ১১ ইনিংসে তিনি সেঞ্চুরি পেয়েছেন চারটা, হাফ সেঞ্চুরি দুু’টো। এবারও নোমান আলীর বিপক্ষে মিরপুরে রিভিউ নিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। তবে, সেই আশায় গুড়েবালি।

Share via
Copy link