র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ!

বল হাতে নাহিদ রানা যেন বিশ্ব ক্রিকেটের বিস্ময়ে পরিণত হয়েছেন। আগুনের গোলা ছুড়ে ব্যাটারদের নিয়মিত ধুলিসাৎ করে দেওয়ার পুরস্কারও পেয়েছেন। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ লাফ দিয়ে পৌঁছে গেছেন ২৪ নম্বরে। 

বল হাতে নাহিদ রানা যেন বিশ্ব ক্রিকেটের বিস্ময়ে পরিণত হয়েছেন। আগুনের গোলা ছুড়ে ব্যাটারদের নিয়মিত ধুলিসাৎ করে দেওয়ার পুরস্কারও পেয়েছেন। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ লাফ দিয়ে পৌঁছে গেছেন ২৪ নম্বরে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে গতি আর আগ্রাসনের মিশেলে ভয় ধরিয়ে দিয়েছেন নাহিদ। ১০ ওভারে ৪১ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। বল হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারকে চাপে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশ শিবিরে এনে দেন এই ডানহাতি পেসার।

তার এই পারফরম্যান্সের সরাসরি প্রতিফলন দেখা গেছে আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের তালিকায় ২৩ ধাপ লাফিয়ে নাহিদ এখন উঠে এসেছেন ২৪ নম্বরে, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন কেবল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বোলিং র‍্যাঙ্কিংয়ে মিরাজের অবস্থান আট।

নাহিদ একা নন, ব্যাটারদের মধ্যেও এসেছে বড়সড় উন্নতি। নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ২৯ নম্বরে এসেছেন। তানজিদ হাসান তামিম সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে।বোলিংয়েও মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়েছেন। আগের অবস্থান ছিল ৩৯, এবার তা ৩৭।

সবচেয়ে বড় লাফটা নাহিদেরই। ধারাবাহিকতা আর গতির মেলবন্ধনে যিনি এখন ব্যাটারদের দুঃস্বপ্ন। সেটা শুধু মাঠে নয়, কাগজে-কলমেও প্রভাব ফেলেছে। তাই তো ক্যারিয়ার সেরা সময়টা পার করছেন, মাঠে এবং র‍্যাঙ্কিংয়ে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link