আনন্দ আর শঙ্কা নিয়ে স্কটল্যান্ডের জন্য প্রস্তুত ব্রাজিল!

শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করতে স্কটল্যান্ডকে হারানোর কোনো বিকল্প নেই, বরং, সাম্বার দেশের লক্ষ্য হবে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ার।

নেইমার জুনিয়রের মাঠে ফেরার আনন্দ আর অন্যদিকে রাফিনহার ইনজুরি নিয়ে চিন্তার কালো মেঘ। এমনই দ্বৈত অনুভূতি নিয়েই স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নকআউটে পা রাখার লড়াইয়ে কারা খেলবেন হলুদ জার্সিতে, চলুন জেনে নেওয়া যাক।

কোচ কার্লো আনচেলত্তির ডাগআউটে বড় স্বস্তি হয়ে ফিরছেন নেইমার জুনিয়র। কাফ ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচ মিস করার পর সেলেসাও রাজপুত্রের প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে রাফিনহার ছিটকে যাওয়া ব্রাজিলের আক্রমণভাগে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে।

ইনজুরি কাটিয়ে উঠলেও নেইমারকে শুরু একাদশে দেখা যাবে না। আনচেলত্তি তাঁর জাদু দেখাতে চাইবেন ম্যাচের শেষের দিকে। সেখানে রাফিনহার জায়গায় তরুণ রায়ানের শুরুতে নামার সম্ভাবনা বেশি। অন্যদিকে, দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে আক্রমণে থাকবেন হাইতির জালে দুই গোল দেওয়া ম্যাথুস কুনহা।

মাঝমাঠে অভিজ্ঞ ক্যাসিমিরো, ব্রুনো গুইমারায়েস আর লুকাস পাকেতার ত্রয়ী খেলবে এক বুক ভরসা নিয়ে। রক্ষণভাগে অধিনায়ক মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মাগাহায়েসের ওপরেই ভরসা থাকবে ব্রাজিলের। সাথে গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে তো থাকছেন লিভারপুলের বিশ্বস্ত অ্যালিসন বেকার।

বেঞ্চে এনড্রিক কিংবা মার্টিনেল্লির মতো প্রতিভারা থাকলেও রাফিনহার ইনজুরিতে ব্রাজিলের স্কোয়াড গভীরতার সংকটে ভুগছে। শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করতে স্কটল্যান্ডকে হারানোর কোনো বিকল্প নেই, বরং, সাম্বার দেশের লক্ষ্য হবে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ার।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; ব্রুনো, ক্যাসেমিরো, পাকুয়েতা; রায়ান, কুনহা, ভিনিসিয়াস।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link