পরিসংখ্যানে অধিনায়ক শান্ত কোথায়?

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রায় আড়াই দশকের ইতিহাসে বহু অধিনায়কের আগমন ও প্রস্থান ঘটেছে। কিন্তু পরিসংখ্যানে সফলতা ও অধিনায়ক হিসেবে নিজের ব্যাটিং পারফরম্যান্সের ইতিবাচক পরিবর্তনের বিচারে নাজমুল হোসেন শান্ত যেন সবাইকে ছাড়িয়ে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রায় আড়াই দশকের ইতিহাসে বহু অধিনায়কের আগমন ও প্রস্থান ঘটেছে। কিন্তু পরিসংখ্যানে সফলতা ও অধিনায়ক হিসেবে নিজের ব্যাটিং পারফরম্যান্সের ইতিবাচক পরিবর্তনের বিচারে নাজমুল হোসেন শান্ত যেন সবাইকে ছাড়িয়ে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। পরিসংখ্যান, মাঠে ব্যাটিংয়ের প্রভাব এবং তাঁর আগ্রাসী মনোভাব বিশ্লেষণ করলে একটি প্রশ্ন খুব জোরালো হয়ে ওঠে – শান্ত কি তবে টেস্টে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক?

বাংলাদেশের টেস্ট ইতিহাসে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের পরিসংখ্যান চোখ কপালে তোলার মতো। অন্তত দশটি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের তালিকায় সাফল্য বিচারে শান্তর অবস্থান সবার ওপরে। তাঁর অধীনে বাংলাদেশ ২০টি টেস্টের মধ্যে নয়টিতে জয় পেয়েছে, দশটিতে হেরেছে এবং একটি ড্র করেছে। অর্থাৎ তাঁর জয়ের হার ৪৫ শতাংশ!

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে আগের অধিনায়কদের পরিসংখ্যানের দিকে তাকালে শান্তর এই অর্জনের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। মুশফিকুর রহিমের অধিনায়কত্বে ৩৪ ম্যাচে জয় এসেছে সাতটিতে, যেখানে জয়ের হার ছিল ২০.৫৮ শতাংশ।

সাকিব আল হাসানের অধীনে ১৯ ম্যাচে জয়ের হার ছিল ২১.০৫ শতাংশ। অন্যদিকে মমিনুল হকের অধীনে ১৭ ম্যাচে তিনটি জয় এসেছিল, যার জয়ের হার ছিল ১৭.৬৪ শতাংশ। সবচেয়ে বেশি টেস্ট জয়ের ক্ষেত্রে মুশফিকুর রহিমের সাতটি জয়ের রেকর্ডটি ভেঙে শান্ত ইতিমধ্যেই এককভাবে নয়টি জয় নিয়ে শীর্ষে অবস্থান করছেন। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তানের মতো পরাশক্তিদের হারানোর রূপকথা।

সাধারণত অধিনায়কত্বের অতিরিক্ত চাপ ব্যাটারদের ব্যক্তিগত পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে। তবে শান্তর ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ বিপরীত। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত অধিনায়ক না থাকা অবস্থায় শান্ত ২৩টি টেস্টের ৪৪টি ইনিংসে ২৯.৮৩ গড়ে ১২৮৩ রান করেছিলেন। এ সময়ে তাঁর সেঞ্চুরি ছিল চারটি, আর ডাক বা শূন্য রানে আউট হয়েছিলেন সাত বার।

কিন্তু ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার সময় তাঁর ব্যাটে যেন বাড়তি ধার এসেছে। এই সময়ে ২০টি টেস্টের ৩৬টি ইনিংসে ৩৯.৪২ গড়ে শান্তর সংগ্রহ ১৩৮০ রান। অধিনায়ক হিসেবে তিনি পাঁচটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। অধিনায়ক থাকাকালে এই ৩৬টি ইনিংসে শান্ত একবারও শূন্য রানে আউট হননি। এই তথ্যগুলোই প্রমাণ করে যে অধিনায়কত্বের দায়িত্ব তাঁকে আরও বেশি পরিপক্ক ও কার্যকর ব্যাটারে পরিণত করেছে।

শুধু কাঠখোট্টা পরিসংখ্যান শান্তর নেতৃত্বের সবটা বোঝাতে পারে না, তাঁর আসল শক্তি নিহিত রয়েছে তাঁর মানসিকতায়। শান্তর দল ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নামে না। যেকোনো কন্ডিশনে ম্যাচ জেতার জন্য তিনি আক্রমণাত্মক ফিল্ডিং সেট করেন এবং বোলারদের উইকেট নেওয়ার স্বাধীনতা দেন।

​পেস বোলিং অ্যাটাকের সাম্প্রতিক উন্নতি বা দলের ফর্মের সুযোগ শান্ত অবশ্যই পাচ্ছেন, তবে মাঠের সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতার প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। ব্যাটিংয়ে উন্নতি, পরিসংখ্যানে আধিপত্য এবং জয় ছিনিয়ে আনার মানসিকতা – সব মিলিয়ে নাজমুল হোসেন শান্ত নিজেকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ও প্রভাব বিস্তারকারী অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁকে টেস্টে দেশের ইতিহাসের সেরা অধিনায়ক বলাটা তাই এখন কেবল আবেগ নয়, বরং পরিসংখ্যানে প্রমাণিত তথ্য।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Share via
Copy link