ইংল্যান্ডে কেমন হতে পারে বাবরের সম্ভাব্য একাদশ?

ক্যারিবিয়ানে তিন বছরের বিদেশ-জয়খরা ঘুচিয়ে আসা দলটির নেতৃত্বে ছিলেন বাবর আজম, আর সেই অভিজ্ঞতা নিয়েই এবার তিনি দাঁড়াচ্ছেন আরও কঠিন এক মঞ্চে। ওয়েস্ট ইন্ডিজে জয় এনে দেওয়া অধিনায়কত্ব ছিল একরকম প্রস্তুতি, কিন্তু ইংল্যান্ডের সবুজ, সুইং-বান্ধব উইকেট আর জো রুটের নতুন যুগে পা রাখা ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজই যেন বাবরের ক্যাপ্টেন্সির বিচক্ষণতা আর অভিজ্ঞতা প্রমাণের সবচেয়ে বড় পরীক্ষা। ১৯ আগস্ট বুধবার স্থানীয় সময় সকাল ১১টায়, বাংলাদেশ সময় বিকেল ৪টায় হেডিংলিতে শুরু হচ্ছে এই লড়াই।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের এই তিন টেস্টের সিরিজে ইংল্যান্ডও কম আলোচনায় নেই। বেন স্টোকসের অবসরের পর নেতৃত্বে ফিরেছেন জো রুট, মার্কাস ট্রেসকোথিক অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে, স্টিফেন ফ্লেমিং এই সিরিজের পরই স্থায়ী দায়িত্ব নেবেন। তাই দুই দলের জন্যই এই সিরিজ নতুন অধ্যায়ের সূচনা।

দলের সবচেয়ে স্বস্তির খবর অভিজ্ঞ ব্যাটার শান মাসুদের চোট কাটিয়ে ফেরা। তাঁর প্রত্যাবর্তন টপ অর্ডারে জায়গার লড়াই আরও জমিয়ে তুলেছে ইমাম-উল-হক প্রস্তুতি ম্যাচে রান করে নিজের জায়গা মোটামুটি নিশ্চিত রেখেছেন, ফলে চাপ বাড়ছে আজান আওয়াইস কিংবা আবদুল্লাহ শফিকের ওপর।

মিডল অর্ডারে সৌদ শাকিল প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাটিং করে নিজের জায়গা পোক্ত করেছেন বলেই ইঙ্গিত। অন্যদিকে অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের আঙুলের চোট সিরিজ থেকে তাঁকে ছিটকে দিয়েছে বলে জানা গেছে, তবে দলের বাকি সদস্যদের মধ্যে বড় কোনো চোট-সমস্যা নেই।

হেডিংলির চিরচেনা সবুজ উইকেট বিবেচনায় পাকিস্তান পেস আক্রমণে জোর দেওয়ার কৌশল নিতে পারে—মোহাম্মদ আব্বাস, খুররম শাহজাদ, মোহাম্মদ আলীর সঙ্গে চতুর্থ পেসার হিসেবে আমির জামাল বা উবাইদ শাহর একজনকে খেলিয়ে স্পিন-নির্ভরতা কমানোর সম্ভাবনা রয়েছে, যেখানে সাজিদ খান একাই সামলাতে পারেন স্পিন বিভাগ।

সম্ভাব্য একাদশে তাই দেখা যেতে পারে ইমাম-উল-হক ও শান মাসুদ বা আবদুল্লাহ শফিকের ওপেনিং জুটি, এরপর বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগার মিডল অর্ডার, আর শেষে সাজিদ খানসহ পুরোদস্তুর পেস আক্রমণ।

ইংল্যান্ডের মাটিতে দীর্ঘ ছয় বছরের অপেক্ষার পর টেস্ট খেলতে নামা পাকিস্তানের জন্য এই সিরিজ শুধু পয়েন্ট তালিকায় ওপরে ওঠার লড়াই নয়, বরং বাবর আজমের অধিনায়কত্বের সবচেয়ে বড় সার্টিফিকেট অর্জনেরও সুযোগ।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link