অসম্ভবকে সম্ভব করা তিলক ভার্মার কাজ!

সময়ের চাহিদা মেনে গিয়ার বদলে ফেলতে পারেন তিনি। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচও তুড়িতে ঘুরিয়ে দিতে পারেন। তিলক ভার্মা সবই পারেন যখন যা দরকার।

প্রথম নয় বলে মাত্র ১০ রান নামের পাশে। পরের ১৭ বলে ৪১। এই রূপ বদলে ফেলা ইনিংসটাই তিলক ভার্মাকে আলাদা করে দেয়। সময়ের চাহিদা মেনে গিয়ার বদলে ফেলতে পারেন তিনি। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচও তুড়িতে ঘুরিয়ে দিতে পারেন। তিলক ভার্মা সবই পারেন যখন যা দরকার।

তিলক যখন ক্রিজে এলেন ৬৯ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। এক রানের ব্যবধানে চলে গেলেন অক্ষর প্যাটেল। ১১ ওভারে ৭০ রান, সঙ্গে পাঁচ উইকেট নেই। এই ম্যাচে ভারত ফিরতে পারে, এমন চিন্তা দিবাস্বপ্নের মতোই।

এমনিতেই রানের চাপ, তাঁর ওপর তিলক মন্থর গতিতে এগিয়ে চললেন। কার্যত জেতার আশা নেই বললেই চলে। সময় যত গড়াল, আরও কঠিন হলো সবকিছু। শেষ পাঁচ ওভারে দরকার ৬৮ রান! ৩ ওভারে ৪৯!

ঠিক তখনই তিলক ভার্মা গিয়ার বদলে ফেললেন। ১৯তম ওভারে নিলেন ১৮ রান। ব্যস, সব সমীকরণ পানির মতো সহজ হয়ে গেল। অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে এল ভারত।

গল্পটা শেষ হলো চার উইকেটের জয় দিয়ে। তিলক ভার্মা ২৬ বলে করলেন ৫১ রান। যে জায়গায় নেমেছিলেন, যে পরিস্থিতি থেকে দলকে টেনে তুললেন, তাঁর বর্ণনা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। ভারতের সবচেয়ে লাক্সারি বোধহয় তিলক ভার্মা। যখন যেখানে দরকার, যে পজিশনে দরকার, সবখানেই নিজেকে মানিয়ে নেন, শুধু তাই নয়, এমন অবিশ্বাস্য সব ম্যাচও জেতান।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link