চাপে পড়েও ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়ার ক্লাসিক রূপ

পরিস্থিতি যাই হোক, চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়া। গ্রেনাডার সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেন সে কথারই প্রমাণ দিল তারা। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা তাই ওয়েস্ট ইন্ডিজের হয়েও হলো না।

পরিস্থিতি যাই হোক, চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়া। গ্রেনাডার সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেন সে কথারই প্রমাণ দিল তারা। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা তাই ওয়েস্ট ইন্ডিজের হয়েও হলো না।

বিউ ওয়েবস্টার এবং অ্যালেক্স ক্যারি, সিরিজের প্রথম টেস্টে যেমন লড়েছিলেন, ঠিক সেভাবেই আবারও দলকে খাদের কিনারা থেকে তুলে আনলেন। দুজনের জোড়া ফিফটিতে সাময়িক চাপ সামলে ২৮৬ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করে অস্ট্রেলিয়া। তবে বিপত্তি বাধে ৪৭-৫০ রানের মাথায়। তিন ওভারের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে তারা। উসমান খাজা ১৬, কনস্টান্সকে ফিরতে হয় ব্যক্তিগত ২৫ রান করে। চোট কাটিয়ে ফেরা স্টিভ স্মিথও ব্যর্থ হয়ে ফিরেছেন।

হাল ধরেন ক্যামেরন গ্রিন এবং ট্রাভিস হেড। তবে খুব বেশি সুবিধা করতে পারেননি তাঁরাও। ক্যারিবীয় পেস আক্রমণের সামনে ১১০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে অজিরা।

একপ্রান্ত আগলে রাখা ক্যারি ও ওয়েবস্টার এরপর পরিস্থিতি সামাল দিতে থাকেন। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনের ব্যাট থেকে আসে ১১২ রান। ক্যারি তার ক্যারিয়ারের ১১তম অর্ধশতক পূর্ণ করেন, আর ওয়েবস্টার নামের পাশে চতুর্থ ফিফটি। তাদের ব্যাটিংয়ে ভর করেই শেষ পর্যন্ত ২৮৬ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

দুই দফা বৃষ্টির বাধায় প্রথম দিনের খেলা কমে আসে মাত্র ৬৬.৫ ওভারে। শেষ দিকে আলোক স্বল্পতার কারণে সময়ের আগেই দিনের খেলা বন্ধ হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আলজারি জোসেফ, নিয়েছেন ৪ উইকেট। সঙ্গী ছিলেন জায়ডেন সিলস, যার ঝুলিতে দুই অজি ব্যাটারের উইকেট।

বৃষ্টি বাধা, ওয়েস্ট ইন্ডিজের ট্রিকি কন্ডিশন—সবকিছু উপেক্ষা করে দিনশেষে শক্ত অবস্থানেই রয়েছে অস্ট্রেলিয়া। স্টার্ক-কামিন্সের সামলে এই রান টপকে লিডে যাওয়াটা বেশ দুঃসাধ্য হবে ওয়েস্ট ইন্ডিজের জন্য।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link