চারিদিকে শুধু অভিষেক শর্মার জয়জয়কার। এবার তো আইসিসি র্যাংকিংয়ে গড়লেন তিনি রেকর্ড। আগের সব রেকর্ড ছাপিয়ে গেলেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার। এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্সের আরও এক পুরষ্কার পেলেন তিনি।
এশিয়া কাপে রীতিমত দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন অভিষেক শর্মা। সাত ম্যাচে ২০০ স্ট্রাইকরেটে চলেছে তার ব্যাট। ৩১৪ রান করেছেন তিনি গোটা টুর্নামেন্ট জুড়ে। ভারতকে নবম এশিয়া কাপ জয়ের অন্যতম কাণ্ডারি তিনি।
প্রায় প্রতিটা ম্যাচে ভারতের ব্যাটিংয়ের টোন সেট করে দিয়েছেন তিনি। সেই সুবাদে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে নিজের প্রথম স্থানকে আরও বেশি পোক্ত করেছেন এই ব্যাটার। তার বর্তমান রেটিং ৯২৬। এটিই এখন পর্যন্ত কোন ব্যাটারের পাওয়া সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

এর আগে সর্বোচ্চ ৯২৬। এর আগে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত ব্যাটার ছিলেন ডেভিড মালান। এমনকি ভারতীয় ব্যাটারদের মধ্যে তার রেটিং পয়েন্ট সর্বোচ্চ। এর আগে সুরিয়াকুমার যাদব পেয়েছিলেন ৯১২ রেটিং পয়েন্ট। এছাড়া ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি ৯০৯ রেটিং পয়েন্ট অবধি পেয়েছিলেন।
তবে মজার ব্যাপার হচ্ছে অভিষেকের রেটিং পয়েন্ট ৯৩১ অবধি উঠেছিল। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচের পর রেকর্ড গড়া ৯৩১ পয়েন্ট পেয়েছিলেন অভিষেক শর্মা। তবে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে পাঁচ রানে আউট হয়েছিলেন তিনি।
সে কারণে তার রেটিং বর্তমানে কমে দাঁড়িয়েছে ৯২৬ এ। তবে এটাও রেকর্ড বটে। এর আগে কোন ব্যাটার ৯৩১ তো দূরে থাক ৯২৬ অবধি নিয়ে যেতে পারেনি নিজেদের রেটিং পয়েন্ট। টি-টোয়েন্টি র্যাংকিংয়ের দুই নম্বরে আছেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮৪৪। ফাইনালে ভারতের পক্ষে দারুণ পারফরমেন্স করা তিলক ভার্মা ৮১৯ রেটিং নিয়ে আছেন তিন নম্বরে।












