আবারও কোহলির ১ রান — চিন্নাস্বামীর কাকতাল!!

১৭ বছর পেরিয়ে গিয়েছে, বদলে গিয়েছে দল, মাঠের প্রযুক্তি, দর্শকদের উচ্ছ্বাস। তবে বদলায়নি কিছু কাকতালীয় মিল—একই তারিখ, একই স্টেডিয়াম, একই স্কোর—আর একই খেলোয়াড়—বিরাট কোহলি। এতটা মিল আসলে কিভাবে সম্ভব!

ক্রিকেট মাঠে প্রতিদিন কত কিছুই তো ঘটে! তবে কিছু কিছু ঘটনা নেহাতই অবিশ্বাস্য বটে। এই যেমন বিরাট কোহলির আজকের এক রান। মনে হতে পারে—এ আর এমন কী! তবে এটাই হতে পারে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে কাকতালীয় ব্যাপার।

২০০৮ সালের ১৮ই এপ্রিল, শুক্রবার—ক্রিকেট দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ আইপিএলের প্রথম ম্যাচ, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই ম্যাচে তখন ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি।

তার ১৭ বছর পর, আবার সেই দিন—১৮ই এপ্রিল, আবার শুক্রবার, আবার সেই ভেন্যু—চিন্নাস্বামী স্টেডিয়াম। আর অবাক করা হলেও সত্যি, আবার মাঠে সেই বিরাট কোহলি।
আরও চমকপ্রদ ব্যাপার হলো—এই দুই ম্যাচেই কোহলির স্কোর ছিল মাত্র এক রান!২০০৮-এ প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আউট হয়েছিলেন ১ রানে।২০২৫-এ আবারও একই কাহিনী—চিন্নাস্বামীতে আবার মাত্র ১ রানে বিদায় কোহলির।

১৭ বছর পেরিয়ে গিয়েছে, বদলে গিয়েছে দল, মাঠের প্রযুক্তি, দর্শকদের উচ্ছ্বাস। তবে বদলায়নি কিছু কাকতালীয় মিল—একই তারিখ, একই স্টেডিয়াম, একই স্কোর—আর একই খেলোয়াড়—বিরাট কোহলি। এতটা মিল আসলে কিভাবে সম্ভব!

এই নিয়ে আলোচনা চলতে পারে অনেকটা সময়। অনেক খোড়া যুক্তিও দেওয়া যেতেই পারে। তবে প্রকৃতির এই অদ্ভুত মিল আপনাকে অবাক করাবে, বিস্ময় জাগাবে মনে। এ যেন এক রহস্যময় গল্প—যার রহস্য ভেদ করা অসম্ভব।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link