আক্রমণই জাওয়াদের ব্যাটের ভাষা!

আধুনিক ক্রিকেটে আক্রমণই শেষ কথা, এটাকেই যেন মূলমন্ত্র বানিয়ে ফেলেছেন জাওয়াদ আবরার। সেই সাথে ব্যাট হাতে ধারাবাহিক জাওয়াদ যেন একটা বার্তা দিচ্ছেন ভবিষ্যতের জন্য।

আধুনিক ক্রিকেটে আক্রমণই শেষ কথা, এটাকেই যেন মূলমন্ত্র বানিয়ে ফেলেছেন জাওয়াদ আবরার। সেই সাথে ব্যাট হাতে ধারাবাহিক জাওয়াদ যেন একটা বার্তা দিচ্ছেন ভবিষ্যতের জন্য।

অনূর্ধ্ব-১৯ দলের সাউথ আফ্রিকা সফরে টানা তিন ম্যাচে পেয়েছেন ফিফটির দেখা, প্রমাণ করেছেন নিজের সক্ষমতা। তবে সবচেয়ে বড় ব্যাপার ছিল তাঁর স্ট্রাইক রেট। যা তাঁকে আলাদা করেছে সবার থেকে।

প্রথম ম্যাচে করেছেন ৬১ বলে ৭০, যেখানে স্ট্রাইক রেট ১১৪-এর উপরে। দ্বিতীয় ম্যাচে করেছেন ৫৩ বলে ৫৭ রান, স্ট্রাইক রেট ১০৭-এর উপর। আর সর্বশেষ ওয়ানডেতে করলেন ৫৮ বলে ৬৮, এবারও স্ট্রাইক রেট প্রায় ১১৮।

বর্তমান সময়ের ক্রিকেটে সফল হতে গেলে বোলারকে চাপে রাখার বিকল্প নেই। তাই স্ট্রাইক রেট সবচেয়ে বড় ব্যাপার। বাংলাদেশি ব্যাটারদের জন্য যা বরাবরই চিন্তার বিষয়। যেখানে জাওয়াদ হতে পারেন বড় সমাধান।

পরিস্থিতি যাই হোক, মাঠে নেমেই প্রতিপক্ষকে সুযোগ না দেওয়া—এই দর্শনকেই যেন নিজের খেলায় রূপান্তর করেছেন জাওয়াদ। ওপেনিংয়ে প্রতিটা ম্যাচেই ভালো শুরু এনে দিয়েছেন, পাওয়ার প্লে কাজে লাগিয়েছেন।

সেই সাথে আরও এক মাইলফলক ছুঁয়েছেন এই যুবা। ব্যাচের প্লেয়ারদের মধ্যে আজিজুল হাকিম তামিমের পর ৫০০ রানের ক্লাবে নাম লেখালেন জাওয়াদ। ১৩ ইনিংস খেলে করেছেন এই কীর্তি।

জাওয়াদ আবরার একটা আশা দেখাচ্ছেন বাংলাদেশকে। সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে মানিয়ে নিচ্ছেন। নিজের এমন ধারাবাহিকতা এবং আক্রমণাত্মক মানসিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য হতে পারেন অমূল্য রত্ন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link