বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার(বিসিসিআই) মধ্যে এক শীতল যুদ্ধ চলছিল। এবার সেই যুদ্ধের অবসান করার জন্য হাত বাড়িয়েছে বিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্প্রতি এমন কথাই জানিয়েছে। তাদের মতে, বাংলাদেশের ক্রিকেট পরিচালনাকারী বোর্ড খারাপ হওয়া সম্পর্ক ভালো করতে আগ্রহী। বিসিবি ভারতে চিঠি পাঠিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ চালু করার প্রস্তাব দিয়ে।

সম্পর্কের টানাপোড়েন শুরু হয় মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে। বিশাল মূল্যের বিনিময়ে এই বাঁহাতি পেসারকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)তবে আইপিএল মাঠে গড়ানোর অনেক আগেই উগ্রবাদীদের তোপের মুখ পড়ে মুস্তাফিজকে বাদ দেয় তারা।
বাংলাদেশে তখন স্থগিত করা হয় আইপিএলের সম্প্রচার। এরই জের ধরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও বর্জন করে বাংলাদেশ।

এসবে মনে হচ্ছিল দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যেন চলছে স্নায়ুযুদ্ধ। তবে, বোধ হচ্ছে সেই যুদ্ধ এখন এগিয়ে যাচ্ছে বিরতির দিকে। বিসিবির স্বিপাক্ষিক সিরিজ খেলতে চেয়ে চিঠি দেওয়াটা যে এমন ইঙ্গিতই দেয়।










