জাহানারার অভিযোগের পর নড়েচড়ে বসেছে বিসিবি!

জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগ নাড়িয়ে দিয়েছে দেশের ক্রিকেটটকে। সেই সাথে এবার নড়েচড়ে বসেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। ঘটনার সত্যতা প্রমাণের জন্য কমিটি গঠন করা হয়েছে, যাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস।

জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগ নাড়িয়ে দিয়েছে দেশের ক্রিকেটটকে। সেই সাথে এবার নড়েচড়ে বসেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। ঘটনার সত্যতা যাচাই করতে কমিটি গঠন করা হয়েছে, যাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস। আরও কিছু গুরুত্বপূর্ণ এবং করণীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেশের ক্রিকেটের ভিতরে আগাছার মতো বেড়ে ওঠা এমন সব অপরাধ নির্বিঘ্নে চলছিল। জাহানারার এক সাক্ষাৎকারে হঠাৎ সব থমকে গেছে। ক্রিকেটের স্বার্থে এসব আগাছা দমন যে না করলেই নয়।

তাই তো অযাচিত এসব ঘটনা সামনে আসায়, খতিয়ে দেখার সিদ্ধান্ত বিসিবি নিয়েছে বেশ জোরালো ভাবেই। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত রাতে বলা হয়েছে, ‘বিসিবি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যের গণমাধ্যমে উত্থাপিত অভিযোগ উদ্বেগের সাথে লক্ষ্য করছে। এ ধরনের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

তারই ধারাবাহিকতায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। যার মধ্যে রয়েছে,  সিইও কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কিনা, পেলেও কেন পদক্ষেপ নিলেন না তার ব্যাখ্যা চাওয়া হবে।

এছাড়া অভিযুক্ত ব্যক্তিরা বোর্ডে কর্মরত থাকলে দ্রুত সাময়িক বরখাস্ত করতে হবে। চলমান তদন্তের প্রক্রিয়া প্রতিবেদন আকারে বিসিবির কাছে হস্তান্তর করতে হবে।

সবার প্রত্যাশা এখন একটাই সুষ্ঠু তদন্ত হোক, অন্ধকারে ঢাকা সত্যকে টেনে তুলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নইলে নারী ক্রিকেটের জাগরণটা নিমিষেই শেষ হয়ে যাবে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link